ABN BANGLA TV
৮ জানুয়ারি ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্দরে ফুলহরে ইয়াবা কবিরের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ, যুব সমাজ ধ্বংসের আশঙ্কা।

বন্দরে ফুলহরে ইয়াবা কবিরের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ, যুব সমাজ ধ্বংসের আশঙ্কা।

 

ক্রাইম রিপোর্টার

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের ফুলহর এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ইয়াবা কবিরের বিরুদ্ধে মাদক বিক্রির মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ইয়াবা কবির ফুলহর এলাকার মৃত হাবিবুল্লাহ ওরফে হবু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, একসময় তিনি মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। পরবর্তীতে সিএনজি চালকের পেশায় যুক্ত হলেও সেই পেশার আড়ালে তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

বন্দর থানা সূত্র জানায়, ইয়াবা কবিরের বিরুদ্ধে বর্তমানে অন্তত তিনটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও একসময় তিনি কথিত ‘ক্রসফায়ার’-এর তালিকাভুক্ত আসামি ছিলেন বলে জানা যায়। অভিযোগ রয়েছে, কয়েক লক্ষ টাকা ব্যয় করে তিনি ওই তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করান।

স্থানীয়দের অভিযোগ, ইয়াবা কবির মূলত মদনপুর ও বন্দর উত্তরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও পরিবহন চাঁদাবাজ হিসেবে পরিচিত আমিরের আশ্রয়ে থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন।

আরও অভিযোগ উঠেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ইয়াবা কবির নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ২৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রমযান আলীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ শুরু করেন। একই সঙ্গে বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছিরুল্লাহ টিপুর সঙ্গেও তার সখ্যতা গড়ে ওঠে।

জানা গেছে, সম্প্রতি একটি মাদক মামলায় বন্দর থানা পুলিশ ইয়াবা কবিরকে গ্রেফতার করলে দলীয় প্রভাব খাটিয়ে নাছিরুল্লাহ টিপু তাকে থানা থেকে ছাড়িয়ে আনেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বলছেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীদের ছাড় দেওয়ার সংস্কৃতি বন্ধ না হলে সমাজ থেকে মাদক নির্মূল করা কঠিন হয়ে পড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০