ABN BANGLA TV
২৫ জুন ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাইম লাইফ ইন্সুইরেন্স বাঁশখালী সার্ভিস সেন্টারে ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত, নতুন প্রিমিয়াম হিসেবে জমা ৯ লক্ষ টাকা।

প্রাইম লাইফ ইন্সুইরেন্স বাঁশখালী সার্ভিস সেন্টারে ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত, নতুন প্রিমিয়াম হিসেবে জমা ৯ লক্ষ টাকা।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী সার্ভিস সেন্টারে চট্টগ্রাম জোন-০২ এর জুন মাসের ব্যবসা পরিকল্পনা সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং চলতি মাসের লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বুধবার (২৪ জুন ২০২৬) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব এ কে এম নজমুল হক চৌধুরী। অনুষ্ঠানে তাঁর হাতে নতুন প্রিমিয়াম হিসেবে নগদ ৯ লাখ টাকা জমা প্রদান করা হয়, যা উপস্থিত কর্মকর্তা ও কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব খোরশেদুল আলম চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক। তিনি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি, গ্রাহকসেবা বৃদ্ধির গুরুত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহাঙ্গীর আলম, ইভিপি ও ইনচার্জ, চট্টগ্রাম জোন-০২ এবং পেকুয়া জোন-০৩। তিনি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজগর হোসেন, এরিয়া ম্যানেজার, হাফেজ মো. ইউসুফ, এরিয়া ম্যানেজার এবং মো. ইদ্রিস, এরিয়া ম্যানেজার। তারা নিজ নিজ বক্তব্যে ব্যবসায়িক সাফল্য অর্জনে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন মো. নুরুল আলম, ইভিপি ও ইনচার্জ, চট্টগ্রাম জোন-০২। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠানের উন্নয়ন ও গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সবাইকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। তিনি জুন মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভা শেষে নতুন ব্যবসা সংগ্রহে অবদান রাখা কর্মকর্তা ও কর্মীদের অভিনন্দন জানানো হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, ব্যবসার পরিধি বৃদ্ধি এবং গ্রাহকসেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম জোন-০২ এর বিভিন্ন শাখা ও ইউনিটের কর্মকর্তা, কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০