ABN BANGLA TV
২৪ আগস্ট ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পার্বত্য মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে রোয়াংছড়ি উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি।

পার্বত্য মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে রোয়াংছড়ি উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি।

চিংনুমং মারমা, রোয়াংছড়ি, বান্দরবান।

বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় আনন্দ ও শ্রদ্ধা প্রকাশের উদ্দেশ্যে বিশেষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে রোয়াংছড়ি উপজেলা যুবদল।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোয়াংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক বাবু লুপ্রু মং মারমা বলেন, “আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দময় ও গর্বের। পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ বাস্তবায়ন করতে মাননীয় মন্ত্রী মহোদয় জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করে যাবেন বলে আমরা বিশ্বাস করি।”
​পরিবেশ রক্ষায় সচেতনতার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন,একটি গাছ রোপণ করা মানে কেবল মাটিতে চারা লাগানো নয় এটি আমাদের আগামী দিনের জন্য অক্সিজেন, ছায়া ও সমৃদ্ধ জীববৈচিত্র্যের এক নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা। আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই, যথাযথ পরিচর্যা করি এবং অন্যকেও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করি। আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে এক সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব সমাজ।”
​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন:
​প্রধান অতিথি: লু প্রু মং মারমা আহ্বায়ক, রোয়াংছড়ি উপজেলা যুবদল
​বিশেষ অতিথি: প্রুহ্লাচিং মারমা সাবেক সহ-সভানেত্রী, রোয়াংছড়ি উপজেলা মহিলা দল
​শৈয়ই মারমা সদস্য, রোয়াংছড়ি উপজেলা মহিলা দল
​মংক্যওয়াই মারমা যুগ্ম-আহ্বায়ক, রোয়াংছড়ি উপজেলা যুবদল
​হাইনু মং মারমা সদস্য,রোয়াংছড়ি উপজেলা যুবদল
​অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং যুবদল পক্ষ থেকে বেশ কিছু চারা রোপণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০