
বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় আনন্দ ও শ্রদ্ধা প্রকাশের উদ্দেশ্যে বিশেষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে রোয়াংছড়ি উপজেলা যুবদল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোয়াংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক বাবু লুপ্রু মং মারমা বলেন, "আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দময় ও গর্বের। পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ বাস্তবায়ন করতে মাননীয় মন্ত্রী মহোদয় জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করে যাবেন বলে আমরা বিশ্বাস করি।"
পরিবেশ রক্ষায় সচেতনতার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন,একটি গাছ রোপণ করা মানে কেবল মাটিতে চারা লাগানো নয় এটি আমাদের আগামী দিনের জন্য অক্সিজেন, ছায়া ও সমৃদ্ধ জীববৈচিত্র্যের এক নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা। আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই, যথাযথ পরিচর্যা করি এবং অন্যকেও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করি। আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে এক সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব সমাজ।"
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন:
প্রধান অতিথি: লু প্রু মং মারমা আহ্বায়ক, রোয়াংছড়ি উপজেলা যুবদল
বিশেষ অতিথি: প্রুহ্লাচিং মারমা সাবেক সহ-সভানেত্রী, রোয়াংছড়ি উপজেলা মহিলা দল
শৈয়ই মারমা সদস্য, রোয়াংছড়ি উপজেলা মহিলা দল
মংক্যওয়াই মারমা যুগ্ম-আহ্বায়ক, রোয়াংছড়ি উপজেলা যুবদল
হাইনু মং মারমা সদস্য,রোয়াংছড়ি উপজেলা যুবদল
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং যুবদল পক্ষ থেকে বেশ কিছু চারা রোপণ করা হয়।