ABN BANGLA TV
২৬ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্গম এলাকায় চিকিৎসাসেবার অভাবে: বান্দরবানের রুমায় হামের উপসর্গে এক মাসে ৬ আদিবাসী খুমী শিশুর মৃত্যু।

দুর্গম এলাকায় চিকিৎসাসেবার অভাবে: বান্দরবানের রুমায় হামের উপসর্গে এক মাসে ৬ আদিবাসী খুমী শিশুর মৃত্যু।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

বান্দরবানের রুমা উপজেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত এক মাসে ছয় জুম্ম খুমী শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক এবং দুর্গম হওয়ায় ওই এলাকায় এখনো পর্যাপ্ত ও জরুরি চিকিৎসাসেবা পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুমা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকার ৭ নং ওয়ার্ডের লিতন পাড়ায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

সর্বশেষ গত কয়েক দিনে হামের উপসর্গ তীব্র আকার ধারণ করায় হাসপাতালে নেওয়ার পথে প্রেটেমএং খুমী নামের এক শিশুর মৃত্যু হয়।

এর আগে একই এলাকায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো- ১.ফ্রেলেএং খুমী, ২.খ্রেপা খুমী (মেয়ে শিশু), ৩.শইফ্রা খুমী, ৪.খ্রেটেমএং খুমী, ৫.পলিএং খুমী, ৬.প্রেটেমএং খুমী।

গ্রামবাসীদের সূত্রে জানা যায়, লিতন পাড়ায় বর্তমানে আরও বেশ কয়েকজন শিশু হামের উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছে। পাহাড়ি অঞ্চলের বেশিরভাগ পরিবারই অত্যন্ত দরিদ্র হওয়ায় নিজ উদ্যোগে সময়মতো রোগীদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না।

স্থানীয়দের ক্ষোভ, দুর্গম এই জনপদে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জরুরি মেডিকেল টিম বা প্রয়োজনীয় ওষুধপত্র সময়মতো না পৌঁছানোর কারণেই একের পর এক শিশুর প্রাণ ঝরে পড়ছে।

জরুরি ভিত্তিতে লিতন পাড়াসহ আশপাশের দুর্গম এলাকাগুলোতে স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ মেডিকেল টিম পাঠানো এবং আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও স্বজনরা। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০