ABN BANGLA TV
১৬ জুলাই ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ (পনের) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলমগীর হোসেন (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১১ টায় রুহিয়া থানাধীন ৪ নং ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর শিমুলতলী গ্রামে পাকা রাস্তার সংযোগস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর হোসেন মাধবপুর শিমুলতলী গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি বিশেষ দল মাধবপুর শিমুলতলী গ্রামের পাকা রাস্তার সংযোগস্থলে ওত পেতে থাকে। এসময় সন্দেহভাজন হিসেবে আলমগীরকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করে পরিহিত হাফ প্যান্টের বাম পকেট থেকে পলিথিনে মোড়ানো ও নীল জিপারযুক্ত একটি পলিপ্যাকেট উদ্ধার করা হয়। ওই পলিপ্যাকেটের ভেতর থেকে কমলা রঙের ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারা মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-০৯, তারিখ: ১৬/০৭/২০২৬ খ্রিঃ)। তিনি আরো বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত নিখুঁতভাবে অভিযানটি পরিচালনা করে ১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আলমগীরকে গ্রেফতার করতে সক্ষম হই। সে দীর্ঘদিন ধরে এলাকায় যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। রুহিয়া থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে আমরা সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০