ABN BANGLA TV
৩ অক্টোবর ২০২৫, ১১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বিজিবির চেকপোস্টে ইয়াবাসহ নারী আটক।

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বিজিবির চেকপোস্টে ইয়াবাসহ নারী আটক।

 

শামসুল আলম শারেক টেকনাফ( কক্সবাজার)।

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া শীলখালী অস্থায়ী চেকপোস্টে ৪০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে ৬৪ ব্যাটালিয়ন বিজিবি।

গ্রেপ্তারকৃত আসামি হলেন খুলনার সোনাডাঙ্গা থানার ছোট বয়রার বাসিন্দা শাহালম মোল্লার মেয়ে মাহমুদা আলম সানজিদা (৩০)।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালায়। এসময় সন্দেহ হলে বিজিবি-১১১৩ সিপাহী ডগ জ্যাক (নারকোটিক্স প্রশিক্ষণপ্রাপ্ত জার্মান শেফার্ড) এর সহায়তায় যাত্রী মাহমুদা আলম সানজিদার কাছ থেকে গাড়ির বডির ফাঁক থেকে কাপড়ে মোড়ানো একটি পোটলায় ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে পৌঁছে দিলে তাকে ১০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।

লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন আরও জানান, ইয়াবা সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে থাকা উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা, মাদক ও বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে কাজ করে আসছে। এসব অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে।###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০