ABN BANGLA TV
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে র‌্যাবের অভিযানে শীর্ষ মাদক সম্রাট লেদার জাহাঙ্গীর সহ আটক ৩।

টেকনাফে র‌্যাবের অভিযানে শীর্ষ মাদক সম্রাট লেদার জাহাঙ্গীর সহ আটক ৩।

 

শামসুল আলম শারেক (টেকনাফ) কক্সবাজার।

 

কক্সবাজারের টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে খুন, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ মোট ১২টি মামলার আসামি শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলম (৩৫)সহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গ্রেফতারকৃতরা, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা পূর্বপাড়া এলাকার বাসিন্দার মৃত লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), লেদা ২৪ নং পুরাতন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাসিন্দার মৃত আঃ হামিদের ছেলে মোঃ ছালাম (১৮), পুরান স্টেশন এলাকার বাসিন্দার ছৈয়দ নূরের ছেলে মোঃ আনোয়ার হোসাইন (২৭)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৬ সেপ্টেম্বর বিকালে সিপিসি-১ (টেকনাফ) এর একটি বিশেষ দল লেদা এলাকায় অভিযান চালায়। এসময় জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের সময় তার সহযোগীদের নির্দেশে ৫০-৬০ জন সন্ত্রাসী র‌্যাবের ওপর লাঠিসোটা ও ইট-পাটকেল নিক্ষেপ করে এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে র‌্যাবের কয়েকজন সদস্য আহত হন।

পরে কৌশলে জাহাঙ্গীর আলমসহ আরও দুই সহযোগী—মোঃ ছালাম (১৮), রোহিঙ্গা শিবির ক্যাম্প নং-২৪ এর বাসিন্দা এবং মোঃ আনোয়ার হোসাইন (২৭), মহেশখালীর দক্ষিণ ঝাপুয়ার বাসিন্দাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে দুইটি লাঠি ও সাত টুকরা ইট জব্দ করা হয়।

র‌্যাব জানায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিজিবি টহল দলের ওপর হামলা, খুন, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ মোট ১২টি মামলা রয়েছে।

এ ঘটনায় র‌্যাবের ওপর হামলার ঘটনায় টেকনাফ মডেল থানায় নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০