ABN BANGLA TV
২৯ জুলাই ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র,গুলিও ইয়াবা উদ্ধার।

টেকনাফে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র,গুলিও ইয়াবা উদ্ধার।

 

শামসুল আলম শারেক, টেকনাফ (কক্সবাজার)।

 

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে
বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র সম্পদ ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৮ জুলাই টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী, মিনাবাজার ও টেইলাপাড়া এলাকায় মাদকবিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ (সিপিসি-১ টেকনাফ)।

স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে পরিচালিত এই সাড়াশি অভিযানে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত মোঃ সালেহ এর বসতবাড়ি তল­াশি করা হয়। অভিযানকালে ১টি দেশীয় একনলা বন্দুক, ০৫ রাউন্ড তাজা গোলা, ১টি চাইনিজ কুড়াল,১০ হাজার পিস ইয়াবা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর শীতের জ্যাকেট ও ক্যাপ এবং ১টি মেগাফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, মাদক ও অন্যান্য জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উলে­খ্য, বাংলাদেশ নৌবাহিনী এ ধরনের যৌথ অভিযান উপকূলীয় এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০