
টেকনাফের জাদিমুড়া বাজারে র্যাব-১৫ এর সফল অভিযান: ১৬,০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার*
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এবং মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৬,০০০ (ষোল হাজার) পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গত ০১ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১৯:৩০ ঘটিকায় টেকনাফ পৌরসভাস্থ শাপলা চত্বরে অবস্থানকালে র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউপির ০৯ নং ওয়ার্ডের জাদিমুড়া বাজারস্থ এডি মার্কেটে অবস্থিত জনৈক মোঃ আলমের দোকানে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুদ করে অবস্থান করছে।
সংবাদ প্রাপ্তির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত আনুমানিক ২০:০৫ ঘটিকায় র্যাবের দলটি উক্ত দোকানে পৌঁছালে মাদক কারবারীরা দিক-বিদিক পালানোর চেষ্টা করে। এ সময় আভিযানিক দল সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০১ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অপর ০২ জন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেখানো মতে তার দোকান তল্লাশি করে ০১টি পুরাতন কাগজের কার্টুনের ভিতর রক্ষিত কালো পলিথিনে মোড়ানো ১০,০০০ পিস এবং সাদা কাগজে মোড়ানো ৩টি প্যাকেটে ৬,০০০ পিসসহ সর্বমোট ১৬,০০০ (ষোল হাজার) পিস কথিত ইয়াবা ট্যাবলেট এবং ০১টি Realme C85 Pro অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (যার IMEI 1: 867468083421397 এবং IMEI 2: 867468083421389) জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের পরিচয়: নাম: মোঃ আলম (৩২), পিতা- মোঃ নুর আহমদ, মাতা- সারা খাতুন, এফসিএন নং- ২৪৭৬৮৫, সাং-লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৬, ব্লক-৩, ইউনিয়ন-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
পলাতক আসামীদ্বয়: ১। মোঃ রফিক (৩১), পিতা- লাল মিয়া, মাতা- মরিয়ম খাতুন, এফসিএন নং- ২৬০৪২২, সাং- জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭, ব্লক-সি-১৪, ইউনিয়ন- হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। ২। নুর কালাম (২৬), পিতা- নুর সালাম, মাতা- জান্নাত ফাতেমা, এফসিএন নং- ২৭৩৫১৯, সাং- জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭, ব্লক- বি, ইউনিয়ন- হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার
ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই ধরণের কঠোর ও সফল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন