ABN BANGLA TV
৬ জানুয়ারি ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘুমধুম সীমান্তে মায়ানমার নাগরিক আটক ২, চোরাচালানি মালামাল জব্দ।

ঘুমধুম সীমান্তে মায়ানমার নাগরিক আটক ২, চোরাচালানি মালামাল জব্দ।

 

তথ্য প্রতিবেদন হাবিবুর রহমান রনি
নাইক্ষ্যংছড়ি ( বান্দরবান)

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) বিশেষ টহলদলের চোরাচালান বিরোধী অভিযানে বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ৩৭/২ থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাইশফাঁড়ী বিওপির গেট সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মিয়ানমারের মংডু জেলার দাইক গ্রামের আই জান তুনের ছেলে মায়ানমার নাগরিক ন্যেয়ই জাউ (৩৮) এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ী এলাকার কালাইয়া তংচংঙ্গ্যার ছেলে ছৈপুচিং তংচংঙ্গ্যা (২০)।

এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশাসহ বাংলাদেশি বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বই পালন করছে না, একই সঙ্গে মাদক ও চোরাচালানসহ সকল ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। বিজিবির এসব কার্যক্রমে সীমান্তবর্তী জনগণের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

১

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

২

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৩

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৪

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৫

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৬

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৭

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৮

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৯

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

১০

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১১

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১২

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১৩

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৪

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৫

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৬

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৭

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৮

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৯

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

২০