ABN BANGLA TV
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খাটরা মুন্সি বাড়ি বাইতুন নূর জামে মসজিদ কমিটির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ।

খাটরা মুন্সি বাড়ি বাইতুন নূর জামে মসজিদ কমিটির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ।

 

ক্রাইম রিপোর্টার

 

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাটরা মুন্সি বাড়ি বাইতুন নূর জামে মসজিদ কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে একটি নোটিশ প্রেরণ করা হয়েছে।

নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, খাটরা গ্রামে অবস্থিত পারিবারিক কবরস্থানটি অন্য কোনো ব্যক্তি, পরিবার বা প্রাইভেট প্রতিষ্ঠানের মালিকানাধীন নয়। এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০০৬ এবং ওয়াকফ অর্ডিন্যান্স ১৯৬২-এর আওতায় পড়ে, যা সরকারি তত্ত্বাবধানের অধীন ও তদারকিতে পরিচালিত হওয়ার কথা।

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত মসজিদ কমিটির সদস্যরা আইনগত অধিকার না থাকা সত্ত্বেও কবরস্থানের উন্নয়নের নামে সরকারি কর্মকর্তাদের যোগসাজশে সরকারি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ আত্মসাৎ করেছেন।

উল্লেখযোগ্যভাবে,খাটরা গ্রাম পশ্চিম পাড়া কবরস্থান প্রকল্পটির টেন্ডার নং: GSID-2/FRD/SDW-119।
নোটিশে একটি গুরুতর অভিযোগও উত্থাপন করা হয়। মসজিদ কমিটির সভাপতি আহমদ মিয়ার ছেলে দুবাই থেকে ফোনে হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করেছেন। এছাড়াও, প্রভাবশালী স্থানীয় এক মাতব্বর মিমাংসা করে দেওয়ার উদ্দেশ্যে লোক মারফত মোটা অংকের টাকা দাবী করেন। যার ফলে গ্রামীণ পর্যায়ে সমস্যাটির মীমাংসা ব্যহত হয়।

জনশ্রুতি আছে, ঐ মাতব্বরের মাধ্যমে অভিযুক্ত ফিরোজ মিয়াও বিশাল অংকের টাকার বিনিময়ে তার সৎ মা নাসরিন বেগমকে বসত ভিটা ছাড়া করতে সক্ষম হয়েছেন। নাসরিন বেগম তার অংশের ন্যায্য হিস্যার টাকা আইনত না পেলেও দলিল করে বসত ভিটা রেখে দেওয়া হয়েছে বলে সূত্র থেকে জানা যায়।

শীঘ্রই বিস্তারিত অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি চলছে। অনুসন্ধানের সুবিধার্থে আমরা ঐ স্থানীয় মাতব্বরের নাম প্রকাশ থেকে বিরত থাকছি।

গ্রামের বাসিন্দাদের একাংশ প্রশ্ন তুলেছেন, ঐ স্থানীয় প্রভাবশালী মাতব্বর এর আর্থিক ও বিপুল সম্পদের উৎস কি ? গ্রামে তার রাজকীয় বাড়ী তৈরির টাকা তিনি কোথায় পেলেন ? এই বিষয়ে দূর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্ত হলে অনেক কিছু বের হয়ে আসবে বলে বোদ্ধা মহল মনে করেন।

ভুক্তভোগী ও নোটিশ দাতা পরিবারের সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে মুন্সি বাড়ি বাইতুন নূর জামে মসজিদ এর সভাপতি আহমদ মিয়া নোটিশ দাতার মায়ের ব্যক্তিগত মোবাইল নাম্বারে ভীতি প্রদর্শনের লক্ষ্যে রাত এগারোটায় একাধিকবার ফোন করেন যা তার পরিবারকে আতঙ্কিত করে তোলে।

সূত্র নিশ্চিত হয়েছে এই ভীতি প্রদর্শনের পূর্বে বাচ্চু ও সেলিম গং এর নির্দেশে আহমদ-মাসুদ গং ঐ প্রভাবশালী মাতব্বরের সাথে দীর্ঘক্ষণ আলোচনা শেষে ভীতি প্রদর্শনের উদ্দেশ্য ০১৭৯৫১২০১৪৩ নাম্বার থেকে বারংবার ফোন কল করতে থাকে।

নোটিশ দাতা জানান, আমাদের পরিবারের মহিলা সদস্যদের এই ধরনের ভয়ভীতি প্রদর্শন অত্যন্ত নিন্দনীয় এবং ক্ষমার অযোগ্য। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইনের গুরুতর লঙ্ঘন।

তিনি আরও জানান, মোবাইল কল রেকর্ড ও প্রমাণসহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ঐ মাতব্বর সহ বাচ্চু-সেলিম-আহমেদ–মাসুদ গংদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গ্রামবাসীর মতে, অভিযুক্তরা শুধু দুর্নীতিগ্রস্তই নন, তারা নৈতিকভাবে দেউলিয়া। ধর্মীয় প্রতিষ্ঠানের ছত্রছায়ায় এ ধরণের ক্ষমতার অপব্যবহার অত্যন্ত উদ্বেগজনক এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০