ABN BANGLA TV
৩ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কক্সবাজারের রামুর ফতেখারকুল এলাকায় এসআরবি-১৫ এর পৃথক দুটি বিশেষ অভিযানে প্রায় ৬০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারের রামুর ফতেখারকুল এলাকায় এসআরবি-১৫ এর পৃথক দুটি বিশেষ অভিযানে প্রায় ৬০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

মাদকদ্রব্য পাচার ও অপরাধ দমনে এসআরবি-১৫ (সদর কোম্পানি ও সিপিএসসি), কক্সবাজারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কক্সবাজার জেলার রামু থানাধীন ফতেখারকুল এলাকায় পৃথক দুটি সফল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে সর্বমোট ৫৯,৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত ২টি সিএনজি অটোরিক্সা এবং অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত ৩টি মোবাইল ফোনসহ ২ জন শীর্ষ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

গত ০২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক সকাল ১০:৩০ ঘটিকায় এসআরবি-১৫, কক্সবাজারের একটি চৌকস যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু থানাধীন ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা, ১টি সিএনজি অটোরিক্সা এবং ২টি মোবাইল ফোনসহ মাদক কারবারি মো: শফি আলম (৪২)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মো: শফি আলম বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মৃত শহর আলী ও মৃত গুলবাহার দম্পতির সন্তান।

একই ধারাবাহিকতায় গত ০২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক দুপুর ১৪:৪৫ ঘটিকায় রামু থানাধীন ০৩নং ওয়ার্ডস্থ ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন এলাকায় অপর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৯,৭৭৫ (উনত্রিশ হাজার সাতশত পঁচাত্তর) পিস ইয়াবা, ১টি সিএনজি অটোরিক্সা এবং ১টি মোবাইল ফোনসহ মাদক কারবারি মো. ইউনুছ (২০)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মো. ইউনুছ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মো: শফি আলম ও আরেফা বেগম দম্পতির সন্তান।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এসআরবি-১৫ এর এ ধরনের অভিযান এবং জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০