ABN BANGLA TV
৩১ আগস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওমানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নূরানী মাহফিল অনুষ্ঠিত

ওমানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নূরানী মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: মোঃ আমিনুল ইসলাম।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ওমানের শেরিয়া এলাকায় সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি মুসলমানদের যৌথ উদ্যোগে এক আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার, স্থানীয় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রবাসী ব্যক্তিত্ব মোহাম্মদ বদিউল আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা পেশ করেন ওমান প্রবাসী সুন্নি জনতার সভাপতি এইচ এম মোরশেদ আলম।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ওমান প্রবাসী সুন্নি জনতার সাধারণ সম্পাদক মোহাম্মদ মেরাজুল আলম মামুন।

হাফেজ মোহাম্মদ গোলাম রব্বানী-এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে রাসুলে করিম (সা.)-এর শানে মধুর কণ্ঠে নাতে রাসুল পরিবেশন করেন মোহাম্মদ ফয়জুর রহমান (সওদাগর)।

অনুষ্ঠানের পুরো কার্যক্রম অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে পরিচালনা করেন মোহাম্মদ হাসান মিয়া।

নূরানী মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য প্রবাসী ব্যক্তিত্ব **মোহাম্মদ সরোয়ার, মোহাম্মদ আবুল কাশেম ও মোহাম্মদ জাহেদ হাসান (সওদাগর)**সহ সর্বস্তরের প্রবাসী ধর্মপ্রাণ মুসল্লিরা।

মাহফিলের শেষাংশে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাত পরিচালনা করা হয়।

পরিশেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত নূরানী মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০