ABN BANGLA TV
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উখিয়া বিজিবি’র পৃথক অভিযানে বালুখালী ও পালংখালী এলাকা হতে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার।

উখিয়া বিজিবি’র পৃথক অভিযানে বালুখালী ও পালংখালী এলাকা হতে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার।

 

শামসুল আলম শারেক,  টেকনাফ ( কক্সবাজার) ।

 

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, গতকাল রাত, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) তারিখ গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক ১৯৩০ ঘটিকায় বালুখালী ও পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৯ হতে আনুমানিক ৩০০ গজ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে যা বিওপি হতে আনুমানিক ০১ কিঃ মিঃ উত্তর দিকে আঞ্জুমানপাড়া পোস্ট নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ২০০০ ঘটিকায় মায়ানমার হতে ০২ জন ব্যক্তি নৌকাযোগে দুই জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে টহলদল তাদেরকে ধাওয়া করলে এক জন চোরাকারবারী মায়ানমারের দিকে পালিয়ে যায় এবং অন্য একজন তার ব্যাগ রেখে ধানক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যায়। বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৬ হতে আনুমানিক ৫০০ গজ পশ্চিম দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে যা বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ দিকে রহমতের বিল নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ১৯০০ ঘটিকায় মায়ানমার হতে ০২ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে টহলদল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারী তাদের বহনকৃত ব্যাগ ও হাসুয়া দা ফেলে দ্রুত দৌড়ে রহমতের বিল সংলগ্ন আঞ্জুমানপাড়া গ্রামে মধ্যে পালিয়ে যায়|

উভয় টলহদল পরবর্তীতে বর্ণিত স্থানে তল্লাশী করে লাল গামছা  দ্বারা মোড়ানো নীল রঙ্গের বায়ুরোধী ১০ কাট এবং মাছ রাখার ঝুড়ির মধ্যে নীল রঙ্গের বায়ুরোধী ০৫ কাট মোট ১৫ কাট সর্বমোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরবর্তীতে ওই এলাকায় পলায়নকৃত চোরাকারবারীদেরকে গ্রেফতার করার জন্য রাতভর চিরুনি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান ভোররাত চারটা পর্যন্ত স্থায়ী হয়। তবে উক্ত চোরাকারবারীদেরকে খুঁজে পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে এবং গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০