ABN BANGLA TV
২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।*

*আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক।*

 

অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতে যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ার ঘোষবাগ ও নিশ্চিন্তপুর এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় আশুলিয়ার ঘোষবাগ এলাকায় জামগড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহজনকভাবে চলাচলরত মোঃ জয় নামের এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত মোঃ শাহাজুদ্দি ও তার মা রোমিজা খাতুনের নাম প্রকাশ করে। উল্লেখ্য রোমিজা খাতুন এলাকার একজন অন্যতম ইয়াবা ব্যবসায়ী এবং মহিলা হবার কারনে সে আইন শৃঙ্খলা বাহিনীকে দীর্ঘদিন ধরে সহজেই ধোকা দিয়ে আসছিল।

সকল তথ্য প্রাপ্তি স্বাপেক্ষে জামগড়া আর্মি ক্যাম্প থেকে আরেকটি টহল দল পুলিশ ও বিজিবির সমন্বয়ে শাহাজুদ্দি ও রোমিজা খাতুনের ঘোষবাগস্থ বাড়িতে অভিযান চালায়। এসময় শাহাজুদ্দি ও তার মাকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা জিজ্ঞাসাবাদে ঐ দিনই প্রায় ২০০ পিস ইয়াবা বিক্রি করার কথা স্বীকার করে। স্থানীয় জনগণও দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ করে আসছিল।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে নিশ্চিন্তপুর এলাকার মাদক ব্যবসায়ী সাব্বিরের নাম উঠে আসে। যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাব্বিরকে তার বাসার কাছ থেকে আটক করে। তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার সহযোগী আলফাজকেও নিশ্চিন্তপুর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

উদ্ধারকৃত মালামাল:
• মোট ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট
• ৩০০ গ্রাম গাঁজা
• নগদ টাকা ১৪,১২০/- (ইয়াবা ব্যবসার লেনদেন)
• ১০টি মোবাইল ফোন (মাদক ব্যবসায় ব্যবহৃত)

আটককৃত ব্যক্তিরা:
১। মোঃ জয় (৩০), ঘোষবাগ, আশুলিয়া
২। মোঃ শাহাজুদ্দি (৪০), ঘোষবাগ, আশুলিয়া
৩। রোমিজা খাতুন (৬০), ঘোষবাগ, আশুলিয়া
৪। সাব্বির (১৮), নিশ্চিন্তপুর, আশুলিয়া
৫। আলফাজ (২০), নিশ্চিন্তপুর, আশুলিয়া

আটককৃত মাদক ব্যবসায়ী এবং জব্দকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য সামগ্রী আশুলিয়া থানা পুলিশের নিকট প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে। যৌথবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০