
চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার এজাহারভুক্ত দীর্ঘদিনের পলাতক ও ৫ নম্বর আসামি মোঃ আকিব @ আকিবুল ইসলাম আকু (২৭)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫ (সিপিসি-৩, বান্দরবান ক্যাম্প)। গত ২৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাত ২০:০৭ ঘটিকায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন কেরানীহাট বাস স্ট্যান্ড সংলগ্ন ফুলকলি মিষ্টির দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-৩ বান্দরবান ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সাতকানিয়া থানা এলাকায় উক্ত অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আসামি মোঃ আকিব গত ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সাতকানিয়া থানায় ধায়েরকৃত একটি হত্যা মামলার ৫নং এজাহারভুক্ত পলাতক আসামি।
গ্রেফতারকৃত মোঃ আকিব আকিবুল ইসলাম আকু(২৭) চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন ৮নং ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা মাইজ পাড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মৃত নূর মোহাম্মদ ও নুর নাহার বেগম দম্পতির পুত্র। দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সে আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সফলভাবে আইনের আওতায় আনা হয়।
আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন