ABN BANGLA TV
১৯ আগস্ট ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামার সরইতে শতাধিক অবৈধ বালু উত্তোলন পয়েন্টের হিড়িক: বেপরোয়া যুবলীগনেতা সাহাবউদ্দিন ও রিয়াদ সিন্ডিকেটের দৌরাত্ম্য।

লামার সরইতে শতাধিক অবৈধ বালু উত্তোলন পয়েন্টের হিড়িক: বেপরোয়া যুবলীগনেতা সাহাবউদ্দিন ও রিয়াদ সিন্ডিকেটের দৌরাত্ম্য।

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ১,৩, ৪,৫,ও ৭নং ওয়ার্ডের শতাধিক পয়েন্টে যুবলীগ নেতা সাহাবউদ্দিন ও রিয়াদ গং সিন্ডিকেটের অবৈধ ভাবে বালু উত্তোলন ও পাচার কার্যক্রমের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি সাহাবউদ্দিন ও রিয়াদ একটি সংঘবদ্ধ সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে প্রকাশ্যে দিনরাত অবৈধ বালু উত্তোলন ও পাচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,সরই ইউনিয়নের তিল্লাছড়া হাবিবুর রহমানপাড়া,আমতলী ও আমতলী বাজারে পরে ,হরিখাল, পতেঙ্গাবিল ,সরই ইউনিয়ন পরিষদের পাশে সরই খালের পান্জাখানা রোড,আমিরের মুরগীর খামার সড়ক,বাইঘ্যার দোকান, বাঘডেপা,জুড়মনি পাড়া,হোসেন মেম্বার পাড়া, হাচানাভিটা ব্রিজের পাশে অবৈধ বালুর (ডিপো)বিভিন্ন গ্রামে প্রকাশ্যে দিন-রাত ২০/৩০ টি সেলুমেশিন বসিয়ে ছোট ছোট নদী ও ঝিরি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে এই বালুখেকো সিন্ডিকেট চক্র।

স্থানীয়দের অভিযোগ,পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার প্রভাবশালীদের সহায়তা নিয়ে এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছে স্থানীয় একাধিক বিএনপির অংগ সহযোগী সংগঠনের সিনিয়র নেতাকর্মীরা। একাধিক সূত্রে মতে বান্দরবান ও লামার বেশ কিছু সিনিয়র রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে সরই ইউনিয়নের বেশ কিছু সহযোগী সংগঠনের নেতাদের নেতৃত্বের কটোর ভূমিকা পালন সহ অনেকে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।

অভিযোগ উঠেছে,৫আগস্টের পর থেকে তারা প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে এলাকায় বিভিন্ন ভাবে ক্ষমতার প্রভাব বিস্তার করছে এবং অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ করছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, অবৈধ বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে কেউ কথা বলতে চাইলে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয় এই বালুখেকো সিন্ডিকেট চক্রের সদস্যদের কাছে। এলাকার সাধারণ মানুষের কাছে এই সাহাবউদ্দিন,রিয়াদ,সাকিব সিন্ডিকেট আতংঙ্কের ত্রাস ও অদৃশ্য শক্তি অবৈধ বালু পাচারকারিদের ডন হিসেবে পরিচিতি পেয়েছে,এ কারণে অনেকেই আতঙ্কে মুখ খুলতে সাহস পান না। অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলনের ফলে এলাকার কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি সরকারের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত গ্রামীণ সড়ক, ব্রিজ ও কালভার্টও ধ্বংসের ঝুঁকিতে পড়েছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী ও ঝিরির স্বাভাবিক প্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় পরিবেশ বাদী ও মানবাধিকার কর্মী রুহুল আমিন ও সচেতন মহল প্রশ্ন তুলেছেন— বড় দল হিসেবে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা অবৈধ বালু উত্তোলনকারীরা কি প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের চেয়েও বেশি ক্ষমতাবান?

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, আপনারা জানেন আমরা এই পর্যন্ত অনেক অভিযান পরিচালনা করছি জেল- জরিমানা দিয়েছি তারপরও “পরিবেশ ধ্বংস, অবৈধ বালু উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িতরা যে দলের হোক না কেন আর যত বড় নেতা ও প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।”

স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক, যাতে পরিবেশ ও জনস্বার্থ রক্ষা করা সম্ভব হয়।এলাকাবাসী জানান এই সরই ইউনিয়ন রক্ষা করতে হলে অতি দূত বাংলাদেশ সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ বালুখেকো সিন্ডিকেট চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ এবং ব্যবস্থাগ্রহণ করা দরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০