ABN BANGLA TV
২৫ আগস্ট ২০২৬, ১:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যোগ্যতাহীন পিডি নজরুল ইসলামের অনিয়ম ফাঁস: আইএমইডি প্রতিবেদনে তোলপাড়।

যোগ্যতাহীন পিডি নজরুল ইসলামের অনিয়ম ফাঁস: আইএমইডি প্রতিবেদনে তোলপাড়।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

পার্বত্য জেলা বান্দরবানে সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পে নানা অনিয়মের তথ্য উঠে এসেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এসব অনিয়ম ও প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন অসঙ্গতির কথা উল্লেখ করেছে।

অন্যদিকে, প্রকৌশলী না হয়েও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো.নজরুল ইসলামকে এ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বান্দরবানে সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৫ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির আওতায় নিরাপদ পানি সরবরাহের পরিমাণ ১৩ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে তা বেড়েছে মাত্র ৪ শতাংশ বলে আইএমইডির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিধিমালা অনুসরণ না করে প্রকল্পের ক্রয় পরিকল্পনার সাতটি প্যাকেজকে ৭৯টি লটে ভাগ করে বাস্তবায়ন করা হয়েছে। এতে প্রকল্পের ক্রয় কার্যক্রমের প্রতিযোগিতামূলক পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে।

জানা গেছে, ৫০ কোটি টাকার কম হওয়ায় ২০২৪ সালের ২৮ নভেম্বর তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রকল্পটির অনুমোদন দেন। প্রকল্প বাস্তবায়নের জন্য ক্রয় পরিকল্পনাটি সাতটি প্যাকেজে ভাগ করা হয়। এসব প্যাকেজের গণমাধ্যমে প্রচারের জন্য সাত লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছিল।

তবে আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্প পরিচালক পরবর্তীতে এসব প্যাকেজকে ৭৯টি লটে ভাগ করেন। এ ধরনের বিভাজনের ক্ষেত্রে অনুমোদনকারী কর্তৃপক্ষের (HOPE) অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা নেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (OTM) প্রতিটি লটে দরপত্র বিক্রি হয়েছে মাত্র দুই থেকে তিনটি। চূড়ান্তভাবে প্রতিটি লটে দরপত্র জমা পড়ে মাত্র দুটি করে। আইএমইডির পর্যবেক্ষণ অনুযায়ী, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এত কম সংখ্যক দরদাতার অংশগ্রহণ প্রকল্পের ক্রয় কার্যক্রমকে প্রতিযোগিতামূলক হিসেবে বিবেচনার সুযোগ দেয় না। একই সঙ্গে প্রতিটি লটে মাত্র দুটি করে দরপত্র জমা পড়ায় প্রকৃত বাজারদরের প্রতিফলন নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

এভাবে নানা অনিয়ম ও অসঙ্গতির মধ্য দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে প্রকল্প পরিচালক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান: প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগের বিষয়টি সত্যি নয়। কারণ আমার নিয়মিত তদারকি আর উপস্থিতিতে কাজ গুলো পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে, প্রকল্পের অনিয়মের বিষয়ে জানতে প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (ডিপিডি) ও বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে-এর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকৌশলী বলেন, প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা প্রকৌশলী না হয়েও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করার কথা নয়। তবে অনেক সময় ক্ষমতাবলে এ ধরনের দায়িত্ব দেওয়া হয়। মন্ত্রণালয়ে তদবিরের মাধ্যমে প্রকল্প পরিচালকের দায়িত্ব নেওয়ার ঘটনাও রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০