ABN BANGLA TV
২০ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান: এবার কি থামবে অনিয়মের রাজত্ব? 

বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান: এবার কি থামবে অনিয়মের রাজত্ব?

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা

বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের প্রেক্ষিতে অবশেষে অভিযানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযানকে কেন্দ্র করে পাহাড়ি এই জনপদে সাধারণ মানুষ ও সুশীল সমাজের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মনেই প্রশ্ন উঠেছে—তদন্তে অনিয়মের প্রমাণ মিললেও কি সবকিছু আগের মতোই চলবে, না-কি সত্যিকার অর্থে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে?

স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলা, দুই পৌরসভা এবং চৌত্রিশটি ইউনিয়নের নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার নামে কোটি কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হলেও পাহাড়ি জনপদের মানুষ কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হয়েছে। কাগজে-কলমে বড় অংকের বরাদ্দ দেখানো হলেও মাঠপর্যায়ে কাজের মান অত্যন্ত নিম্নমানের এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকায় তদারকির অভাবকে কাজে লাগিয়ে একশ্রেণির অসাধু কর্মকর্তা ও ঠিকাদার হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

এরই ধারাবাহিকতায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ দল অধিদপ্তরে অভিযানে নেমে বিভিন্ন নথিপত্র ও প্রকল্পের হিসাবপত্র যাচাই-বাছাই করছেন। দুদক সূত্র জানিয়েছে, প্রাথমিক অভিযোগের সত্যতা ও সুনির্দিষ্ট অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই আইনগত ভাবে ব্যবস্থা নেয়া হবে।

তবে সচেতন মহলের আশঙ্কা, অতীতে অনেক দুর্নীতির তদন্ত শুরু হলেও শেষ পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায় না। ফলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই দুর্নীতির অভিযোগের তদন্ত শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কি না, নাকি এটিও ধামাচাপা পড়ে যাবে—তা নিয়ে সংশয়ে রয়েছে স্থানীয়রা।

সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, দুদকের এই জোরালো পদক্ষেপই প্রমাণ করবে দুর্নীতিবিরোধী অভিযান কতটা ফলপ্রসূ। পাহাড়ের সাধারণ মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে এবং সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার দেখতে তারা নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০