ABN BANGLA TV
১০ নভেম্বর ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানের বনরূপা পাড়ায় কিশোর গ্যাংয়ের হামলা: মাদক কারবারি হেলালের বিরুদ্ধে চরম আতঙ্ক ও ক্ষোভ

বান্দরবানের বনরূপা পাড়ায় কিশোর গ্যাংয়ের হামলা: মাদক কারবারি হেলালের বিরুদ্ধে চরম আতঙ্ক ও ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবান সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বনরূপা পাড়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে চিহ্নিত মাদক কারবারি ও কিশোর গ্যাং প্রধান হেলাল (পিতা: আব্দুর রউফ ওরফে কলা বিয়ারি)। তার নেতৃত্বাধীন অপরাধ চক্রের বর্বরোচিত হামলায় হোসাইন নামের এক স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাত ৯টার দিকে হোসাইন নামের ওই বাসিন্দা নিজ বাসা থেকে বের হলে পূর্ব থেকে ওত পেতে থাকা ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হেলালের নেতৃত্বে মুখে কাপড় বাঁধা অপরাধীরা হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। এতে তিনি গুরুতর জখম হন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত হেলালের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অপকর্মের দীর্ঘ রেকর্ড রয়েছে। বান্দরবান সদর থানা সূত্র জানায়, ২০২৫ সালের ১২ এপ্রিল দায়ের করা একটি মাদক মামলায় (মামলা নম্বর: ১০) তিনি প্রধান অভিযুক্ত, যা বর্তমানে আদালতে বিচারধীন ও থানায় চলমান রয়েছে।

আইনি প্রক্রিয়ায় জামিনে মুক্ত হয়ে বা নানা ফাঁকফোকরে বের হয়ে এসে হেলাল ও তার সিন্ডিকেট আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে।

অভিযোগ রয়েছে, বনরূপা এলাকাসহ বান্দরবানের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং পরিচালনা, মাদক চক্র বিস্তার, চাঁদাবাজি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মূলে রয়েছেন তিনি। অতীতে রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিলেও বর্তমানে বিভিন্ন স্থানীয় প্রভাবশালী মহলের ছায়াতলে তিনি অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

হেলালের সন্ত্রাসী কর্মকাণ্ডে পুরো বনরূপা পাড়ার সাধারণ মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় বাসিন্দা জসিম ক্ষোভ প্রকাশ করে বলেন, “হেলালের নেতৃত্বে এলাকায় প্রতিনিয়ত অপরাধমূলক কর্মকাণ্ড চলছে, যা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে অতিষ্ঠ করে তুলেছে।”

আরেক স্থানীয় বাসিন্দা সকিনা বেগম শঙ্কা ব্যক্ত করে বলেন, “হেলালের ত্রাসের রাজত্ব এতই বেড়ে গেছে যে, তার ভয়ে আমার ছোট্ট মেয়েটিকে স্কুলেও পাঠাতে ভয় পাচ্ছি। কখন কার ওপর চড়াও হয়, তার কোনো নিশ্চয়তা নেই।”

এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কিশোর গ্যাং লিডার হেলাল ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে স্থানীয়রা। একই সাথে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বান্দরবান জেলা প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসনের জরুরি ও কঠোর আইনি হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

১

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

২

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৩

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৪

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৫

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৬

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৭

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৮

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৯

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

১০

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১১

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১২

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১৩

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৪

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৫

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৬

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৭

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৮

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৯

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

২০