ABN BANGLA TV
১৫ জুলাই ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গত মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে ৩৮ বিজিবি।

বন্যাদুর্গত মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে ৩৮ বিজিবি।

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

টানা ভারী বর্ষণ এবং সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবান জেলার থানচি উপজেলার বিভিন্ন এলাকা বন্যাকবলিত হয়েছে। বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণের উদ্যোগ গ্রহণ করে।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেনের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে আজ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি-এর নেতৃত্বে থানচি উপজেলার টিএন্ডটি পাড়ার বন্যাকবলিত এলাকায় একটি বিশেষ বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বন্যাদুর্গত অসহায় মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়। চিকিৎসাসেবার পাশাপাশি ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগ প্রতিরোধ, বিশুদ্ধ পানি ব্যবহার, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়, যা বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় জনগণ বিজিবির এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলে মানবিক সহায়তা, চিকিৎসাসেবা, দুর্যোগ মোকাবিলা, ত্রাণ বিতরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা, কল্যাণ এবং দুর্যোগকালীন সহায়তা নিশ্চিত করাও বিজিবির অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও যেকোনো জাতীয় দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।

এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে বিজিবির প্রতি আস্থা, বিশ্বাস ও ইতিবাচক মনোভাব আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখছে। একই সঙ্গে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর জনকল্যাণমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং পার্বত্য অঞ্চলে একটি দায়িত্বশীল, মানবিক ও জনবান্ধব বাহিনী হিসেবে বিজিবির ভাবমূর্তি আরও উজ্জ্বল ও সুদৃঢ় হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০