ABN BANGLA TV
১১ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক গ্রেফতার।

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে ইয়াবার বড় একটি চালানসহ মোঃ মোবারক নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। ১০ জুলাই বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, মাদক কারবারীরা ইয়াবার একটি বড় চালান নিয়ে সিএনজি যোগে টেকনাফের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে বরইতলী এলাকায় পাকা রাস্তায় চেকপোস্ট বসায় র‌্যাব।

চেকপোস্টে জাদিমুরা থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিক্সাকে সিগন্যাল দিয়ে থামানো হয়। এরপর সিএনজিটি তল্লাশি করে এর বাম পাশের চাকার নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো প্যাকেট থেকে উদ্ধার করা হয় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। এ সময় সিএনজি চালক মোঃ মোবারককে আটক করা হয়।

গ্রেফতারকৃত ১৯ বছর বয়সী মোবারক টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার সৈয়দ আলীর ছেলে। ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব। মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-১৫ কর্তৃপক্ষ।

সহকারী পরিচালক (মিডিয়া), র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, টেকনাফ এলাকাকে মাদকমুক্ত রাখতে তারা নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০