ABN BANGLA TV
৩০ আগস্ট ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ১নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আরিফ চট্টগ্রাম থেকে গ্রেফতার

চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ১নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আরিফ চট্টগ্রাম থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

গত ২৯ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯:৫০ ঘটিকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫, কক্সবাজার এবং র‌্যাব-০৭, চট্টগ্রাম এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন পাবলিক মোড় এলাকার আবুল খায়ের কোম্পানির স্টারশিপ ফ্যাক্টরির ভেতর থেকে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ১নং প্রধান আসামি মোঃ আরিফকে (২৪) গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামি মোঃ আরিফ কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের তেতৈয়া গুইল্যা বাপের পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। গত ২১ মে ২০২৬ খ্রিষ্টাব্দে কক্সবাজার সদর থানায় দায়েরকৃত একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় ১নং এজাহারনামীয় পলাতক আসামি। ঘটনার পর থেকেই সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।

র‌্যাব-১৫ ও র‌্যাব-০৭-এর চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গত ২৯ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯:৫০ ঘটিকায় আসামির অবস্থান নিশ্চিত করে বায়েজিদ থানা এলাকায় সফল এই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আসামির কাছ থেকে অন্য কোনো অবৈধ মালামাল উদ্ধার না হলেও চাঞ্চল্যকর এই হত্যা মামলার মূল আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয় যৌথ দল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০