ABN BANGLA TV
৪ আগস্ট ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্য: কক্সবাজার থেকে সাইকেলে নেপাল যাত্রা শুরু করছেন বীর কুমার তঞ্চঙ্গ্যা।

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্য: কক্সবাজার থেকে সাইকেলে নেপাল যাত্রা শুরু করছেন বীর কুমার তঞ্চঙ্গ্যা।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

অসীম ধৈর্য, কঠোর পরিশ্রম আর বহু চড়াই-উতরাই পেরিয়ে দীর্ঘদিনের লালিত স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে গেলেন দেশের পরিচিত বাইসাইকেল ট্রাভেলার ও সামাজিক কর্মী বীর কুমার তঞ্চঙ্গ্যা। নেপাল ভ্রমণের বহু প্রতীক্ষিত সার্ক স্টিকার ভিসা হাতে পাওয়ার পর এবার তিনি প্রস্তুত এক ইতিহাস গড়ার অভিযানে। আগামী ১৪ আগস্ট ২০২৬ কক্সবাজার জিরো পয়েন্ট থেকে সাইকেলে নেপালের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।

সাধারণত ভ্রমণপিপাসুরা বাংলাদেশ থেকে বিমানে নেপাল গিয়ে সাইকেল অভিযান শুরু করলেও, বীর কুমার বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন ও এক চ্যালেঞ্জিং পথ। প্রথম বাংলাদেশি হিসেবে বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেলে যাত্রা শুরু করে নেপালের অত্যন্ত দুর্গম ও চ্যালেঞ্জিং চারটি ট্রেইল— মানাসলু সার্কিট, অন্নপূর্ণা সার্কিট, অন্নপূর্ণা বেস ক্যাম্প (ABC) এবং এভারেস্ট বেস ক্যাম্প (EBC)-এ সাইকেল নিয়ে আরোহণ করবেন তিনি। এরপর চূড়ায় উড়িয়ে দেবেন বাংলাদেশের লাল-সবুজের পতাকা।

এই বিশাল কর্মযজ্ঞের নেপথ্যের গল্পটি বেশ দীর্ঘ ও কণ্টকাকীর্ণ। ইন্টারিম সরকারের শুরুর সময় থেকেই বিভিন্ন ব্যক্তি ও দপ্তরে অক্লান্তভাবে ছুটে বেড়িয়েছেন এই তরুণ। কাপ্তাই, রাঙামাটি, খাগড়াছড়ি ও ঢাকা— বারবার যাতায়াত করতে গিয়ে হয়েছে অর্থ অপচয়, দেখতে হয়েছে ব্যর্থতার মুখ। কিন্তু অদম্য জেদ আর স্বপ্ন তাঁকে কখনো থামিয়ে রাখতে পারেনি।

অভিযানের প্রস্তুতি সম্পর্কে বীর কুমার তঞ্চঙ্গ্যা জানান: শুরু থেকেই তাঁর এই স্বপ্নের কথা তিনি শেয়ার করেছিলেন দেশের জনপ্রিয় সাইক্লিস্ট রাকিবুল ইসলাম এবং প্রখ্যাত পর্বতারোহী বাবর আলীর সাথে। তাঁরা কোনো বিরক্তি প্রকাশ না করে বরং তাঁর প্রজেক্ট প্রপোজাল, পরিকল্পনা ও বাজেট তৈরিতে পরম যত্নে সহায়তা করেছেন।

ব্যক্তিগত স্বপ্নের পাশাপাশি এই অভিযান দেশ ও জাতির ভাবমূর্তি বাড়ানোর একটি মাধ্যম বলে মনে করেন এই তরুণ। তিনি কাপ্তাই ব্লাড ব্যাংক এবং ওয়াগগা ভলান্টিয়ার-এর প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান, মানবসেবা এবং জলবায়ু ন্যায়বিচার নিয়ে জনসচেতনতা তৈরির কাজ করে আসছেন তিনি। সাইকেল এক্সপেডিশনের মাধ্যমে তিনি এই বার্তাগুলোই বিশ্ব দরবারে তুলে ধরতে চান।

অবশ্য এই ভিসা প্রাপ্তি এবং এতদূর আসার পেছনে রয়েছে অনেকের অবদান। বিশেষ করে সদ্য সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান-এর আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনায় নতুন করে আস্থা ফিরে পান তিনি। এছাড়া রাঙামাটি সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, চাকমা সার্কেল চিফ রাজা দেবাশীষ রায়, রাঙামাটি জেলা আইনজীবী সমিতি এবং মানস মুকুল চাকমাসহ অনেকের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সার্ক স্টিকার ভিসা পেলেও ৯০ দিনের এই অল্প সময়ের মধ্যে বিশাল এই এক্সপেডিশন সম্পন্ন করা নিয়ে এখন এক ধরনের আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন বীর কুমার। এই অভিযান সফল করতে জরুরি ভিত্তিতে বড় ধরনের আর্থিক পৃষ্ঠপোষকতা প্রয়োজন। অন্যথায় বহু বছরের এই স্বপ্ন অধরাই থেকে যাওয়ার শঙ্কা রয়েছে।

তাই দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, বিত্তবান ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তাঁর আকুল আবেদন—তাঁরা যেন এই স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামী ১৪ আগস্ট তিনি তাঁর এই ঐতিহাসিক ‘সি টু হিমালয়াস’ (Sea to Himalayas) এক্সপেডিশন শুরু করতে দৃঢ়প্রতিজ্ঞ।

সহযোগিতা পাঠানোর মাধ্যম:

বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল): 01836202303

ব্যাংক অ্যাকাউন্ট নাম: Bir Kumar Tanchangya

হিসাব নম্বর: 5403101011755

ব্রাঞ্চ: বড়ইছড়ি, কাপ্তাই, রাঙামাটি। তাঁর এই স্বপ্নযাত্রাকে সফল করতে সমাজের বিত্তবান ও সচেতন মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০