ABN BANGLA TV
৩১ জানুয়ারি ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বান্দরবানে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি বিষয়ক সভা অনুষ্ঠিত।

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বান্দরবানে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি বিষয়ক সভা অনুষ্ঠিত।

 

বান্দরবান প্রতিনিধি:

পাহাড়ে বইছে নির্বাচনী হাওয়া। আগামী নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের প্রতিটি জনপদে এখন উৎসবের আমেজ। তবে এই উৎসব যেন কোনোভাবেই বিশৃঙ্খলায় রূপ না নেয়, সে লক্ষ্যেই কাজ করছে স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজ ৩১ জানুয়ারি (শনিবার) বিকাল ৩:০০ টায় খানসামা পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিশেষ সভায় ভোটারদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে দুর্গম এলাকার ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে আসতে পারেন, সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় কড়া নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব: মাহাবুবা ফারজানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গণযোগাযোগ অধিদপ্তর এর মহাপরিচালক: মোঃ আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব): মনজুরুল হক, এবং সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা তথ্য অফিসার: মোঃ আনোয়ার ইসলাম সহ গ্রামবাসী ও সাংবাদিকবৃন্দ রা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন:
“আমাদের মূল লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশবাসী কে উপহার দেওয়া। ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, আমরা সেই পরিবেশ নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছি। পাশাপাশি যারা আচরণবিধি লঙ্ঘন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।”

সভায় উপস্থিত স্থানীয় সাধারণ মানুষ এবং নতুন ভোটাররা এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা মনে করছেন, এ ধরনের বৈঠকের ফলে সাধারণ মানুষের মধ্যে ভোটের প্রতি আগ্রহ বাড়বে এবং ভ্রান্ত ধারণা দূর হবে।

সুষ্ঠু নির্বাচনের এই ধারা বজায় রাখতে পাহাড়ি জনপদে প্রশাসনের এমন সচেতনতামূলক কার্যক্রম নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়। এবং একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা সকলের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০