ABN BANGLA TV
২ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, বাঁশখালী (চট্টগ্রাম)।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় বেড়িবাঁধকে পরিবেশবান্ধব ও টেকসই করে গড়ে তোলার লক্ষ্যে প্রস্তাবিত সবুজ বনায়ন কর্মসূচির সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

সম্প্রতি উপজেলার উপকূলীয় বেড়িবাঁধ এলাকা পরিদর্শনকালে তিনি বনায়নের জন্য উপযোগী স্থানগুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সম্ভাব্য পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করেন। এ সময় উপকূলীয় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বেড়িবাঁধকে আরও কার্যকর ও সবুজায়নের আওতায় আনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্থান পরিদর্শন শেষে ইউএনও মো. রুহুল আমিন সমুদ্র পাড়ে কিছু সময় অবস্থান করে উপকূলের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম সিকদারসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্টরা জানান, উপকূলীয় বেড়িবাঁধে পরিকল্পিত সবুজ বনায়ন বাস্তবায়িত হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি উপকূলকে আরও সবুজ ও নান্দনিক করে তুলবে। একই সঙ্গে ঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি প্রশমনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

উপকূলীয় এলাকার টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে এমন উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় জনগণ যেমন উপকৃত হবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি নিরাপদ ও সবুজ পরিবেশ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টদের অভিমত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০