ABN BANGLA TV
৩ জুলাই ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

 

​সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

 

সাতকানিয়া সদর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ শাহ্ মজিদিয়া রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় নিজ অর্থায়নে তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শাহ্ মজিদিয়া ইটভাটার মালিক আলহাজ্ব এনামুল হক এনাম। দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে তার এই ব্যক্তিগত উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

​প্রতি বছরের ন্যায় এবারও আলহাজ্ব এনামুল হক এনাম নিজ অর্থায়নে রাস্তাটি মেরামতের কাজ করছেন। সংস্কার কাজের তদারকি করছেন শাহ্ মজিদিয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আলী এবং সিনিয়র সহ-সভাপতি ও সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব আব্দুল মান্নান।

​রাস্তাটির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আব্দুল মান্নান মেম্বার বলেন,পদুয়া টু গারাংগিয়া “শাহ্ মজিদিয়া রোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। এখানে সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদ এবং চারটি বড় শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। এছাড়া গারাংগিয়া দরবার শরীফের ভক্ত ও মুরিদানরাও এই রাস্তা ব্যবহার করেন। রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কারহীন থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

​তিনি আরও জানান, রাস্তাটির টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তবে সরকারি কাজ শুরুর আগ পর্যন্ত এলাকাবাসীর ভোগান্তি কমাতে আলহাজ্ব এনামুল হক এনাম যেভাবে প্রতি বছর এগিয়ে আসেন, তার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

​এদিকে রাস্তাটির দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে দ্রুত নির্মাণ কাজ শুরু করার জন্য সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০