ABN BANGLA TV
৩ জুলাই ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

রোয়াংছড়ি বান্দরবান প্রতিনিধিঃ চিংনুমং মারমা।

শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করার লক্ষ্যে বান্দরবানের রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার ৩ জুলাই ২০২৬ রোয়াংছড়ি থানা সংলগ্ন ‘মাওসেতুং তঞ্চঙ্গ্যা অডিটোরিয়াম’ মাঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামাল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কামাল আহমেদ বলেন, “শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষা উপকরণের সহজলভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থানা পুলিশের এই চমৎকার উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে উৎসাহিত করবে।” এ সময় তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আগামীতেও এ ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, রং বক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন। নতুন শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানায়।

শিক্ষা উপকরণ বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং রোয়াংছড়ি থানার বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০