
বান্দরবান প্রতিনিধি:
পাহাড়ে বইছে নির্বাচনী হাওয়া। আগামী নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের প্রতিটি জনপদে এখন উৎসবের আমেজ। তবে এই উৎসব যেন কোনোভাবেই বিশৃঙ্খলায় রূপ না নেয়, সে লক্ষ্যেই কাজ করছে স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আজ ৩১ জানুয়ারি (শনিবার) বিকাল ৩:০০ টায় খানসামা পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিশেষ সভায় ভোটারদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে দুর্গম এলাকার ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে আসতে পারেন, সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় কড়া নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব: মাহাবুবা ফারজানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গণযোগাযোগ অধিদপ্তর এর মহাপরিচালক: মোঃ আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব): মনজুরুল হক, এবং সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা তথ্য অফিসার: মোঃ আনোয়ার ইসলাম সহ গ্রামবাসী ও সাংবাদিকবৃন্দ রা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন:
"আমাদের মূল লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশবাসী কে উপহার দেওয়া। ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, আমরা সেই পরিবেশ নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছি। পাশাপাশি যারা আচরণবিধি লঙ্ঘন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।"
সভায় উপস্থিত স্থানীয় সাধারণ মানুষ এবং নতুন ভোটাররা এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা মনে করছেন, এ ধরনের বৈঠকের ফলে সাধারণ মানুষের মধ্যে ভোটের প্রতি আগ্রহ বাড়বে এবং ভ্রান্ত ধারণা দূর হবে।
সুষ্ঠু নির্বাচনের এই ধারা বজায় রাখতে পাহাড়ি জনপদে প্রশাসনের এমন সচেতনতামূলক কার্যক্রম নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়। এবং একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা সকলের।