ABN BANGLA TV
৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুহিয়ায় সবজি চাষে ভাইরাসের হানা দিশেহারা কৃষক 

রুহিয়ায় সবজি চাষে ভাইরাসের হানা দিশেহারা কৃষক

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকায় সবজি চাষীদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সম্প্রতি এখানকার করলা ও বেগুন গাছ এক ধরনের ক্ষতিকর ভাইরাসের আক্রমণের শিকার হয়েছে, ফলে গাছে ধরেছে পচন। সরেজমিনে রুহিয়া এলাকার ৩নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ী টাওয়ার মার্কেট সংলগ্ন জমিগুলোতে গিয়ে দেখা যায় এক আশঙ্কাজনক চিত্র। অধিক লাভের আশায় যেসব কৃষক ধান চাষ বাদ দিয়ে সবজি চাষ শুরু করেছিলেন, তারা এখন চরম বিপাকে। লাভ তো দূরের কথা, মূল পুঁজি তোলা নিয়েই দেখা দিয়েছে ঘোর সংশয়। স্থানীয় কৃষক গুলজার হোসেন তার ক্ষোভ ও দুর্দশার কথা জানিয়ে বলেন, আমি গত ৩ বছর ধরে ৪ বিঘা জমিতে সবজি চাষ করছি। কিন্তু বারবার পোকা ও ভাইরাসের আক্রমণে ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। লাভ তো হচ্ছেই না, উল্টো চালানের টাকাই উঠছে না। পোকামাকড় ও ভাইরাসের আক্রমণ থেকে ফসল বাঁচাতে কৃষকেরা বিভিন্ন কীটনাশক কোম্পানির শরণাপন্ন হলেও কোনো কার্যকর ফল পাচ্ছেন না। শুধু তাই নয়, স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সঠিক সময়ে পাশে না পাওয়ার অভিযোগও রয়েছে। কৃষক গুলজার, আহসান হাবিব মাস্টার, মিঠুন, ছাবিরুল ও ভোলা মাস্টার সহ একাধিক স্থানীয় কৃষক আক্ষেপ করে জানান, বালাই দমন বা আধুনিক চাষাবাদের পরামর্শের জন্য তারা কৃষি কর্মকর্তাদের কাছে পান না। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বছরে দু-একদিন ইউনিয়ন পরিষদে আসলেও সংকটের মুহূর্তে তাদের খোঁজ মেলে না। কৃষকদের এই ভোগান্তি ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে রুহিয়া উপজেলা কৃষি অফিসার (অ:দা:) নাসিরুল আলম জানান, ভুক্তভোগী কৃষকদের নাম ও ঠিকানা মেসেজ বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আমি আগামীকালই সেখানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে সরজমিনে পরিদর্শনের জন্য পাঠাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০