ABN BANGLA TV
১৮ আগস্ট ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুহিয়ায় ঔষধ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা।

রুহিয়ায় ঔষধ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা।

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনের দায়ে এক ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। মঙ্গলবার (১৮ আগস্ট) রুহিয়া উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রুহিয়ার চাপাতী গ্রামের চন্দ্র মোহন সরকারের ছেলে ঔষধ ব্যবসায়ী ভৈরব চন্দ্র সরকার দীর্ঘদিন ধরে নিয়ম বহির্ভূতভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মঙ্গলবার পরিচালিত অভিযানে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(গ),(ঘ) ধারা লঙ্ঘনের অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের ৩৭/২০২৬ নম্বর মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে ৪ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেন। অভিযুক্ত ব্যবসায়ী ভৈরব চন্দ্র সরকার তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে মুক্তি দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীন। অভিযান শেষে তিনি জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা, জনস্বার্থ রক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে বাজারে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্টের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০