
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ‘নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন ২০২৫’ অনুষ্ঠান সম্প্রতি সম্পন্ন হয়েছে।
তবে, অনুষ্ঠান শেষ হওয়ার পর কর্মসূচিস্থল ও তার আশেপাশে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা, পোস্টার, প্লাস্টিকের বোতল ও খাবারের প্যাকেট পড়ে থাকতে দেখা যায়।
দলীয় কর্মসূচি পরবর্তী এই অপরিচ্ছন্ন পরিস্থিতি নিরসনে এগিয়ে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রোয়াংছড়ি উপজেলা শাখা।
রোয়াংছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়কের বাবুঃ উত্তম তঞ্চঙ্গ্যা উদ্যোগে সংগঠনটির নেতাকর্মীরা একটি স্বতঃস্ফূর্ত পরিচ্ছন্নতা অভিযানে নামেন। তারা অনুষ্ঠানের স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সমস্ত আবর্জনা সংগ্রহ করেন এবং নির্দিষ্ট স্থানে ফেলে স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফেলেন।
ছাত্রদলের এই সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমে একাত্মতা প্রকাশ করতে এবং কর্মীদের উৎসাহ যোগাতে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর রোয়াংছড়ি উপজেলা শাখার আহ্বায়ক চিংনু মং মারমা।
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশগত ভারসাম্য ও পরিচ্ছন্নতা রক্ষায় ছাত্রদলের এই দায়িত্বশীল ভূমিকাকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।
মন্তব্য করুন