ABN BANGLA TV
৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গিটার স্কুল

বান্দরবানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গিটার স্কুল

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের কিশোর-কিশোরী ও তরুণদের সুরের সাধনায় যুক্ত করতে যাত্রা করেছে ‘বেসিক গিটার লার্নিং সেন্টার’। সংগীত চর্চার মাধ্যমে তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখার পাশাপাশি সৃজনশীল প্রতিভার বিকাশও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এটি পরিচালনা করছেন ‘মারমা শিল্পী গোষ্ঠী’ ও চিম্বুক ব্যান্ডের বেজ গিটারিস্ট বমরাম আমলাই।

প্রশিক্ষণার্থীদের মারমা, চাকমা, ত্রিপুরা, বাংলা ও ইংরেজি ভাষার বিভিন্ন গানের সুর গিটারে বাজানোর প্রশিক্ষণ দিয়ে এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।

গত শুক্রবার সকালে উজানিপাড়ায় গিয়ে দেখা যায়, পাড়ার উপজাতীয় নবোদয় সংঘ ভবনের নিচতলার একটি কক্ষে প্রায় ২৫ জন শিক্ষার্থী নিবিষ্ট মনে গিটার শিখছে। মারমা, চাকমা, ত্রিপুরা, খুমি, তঞ্চঙ্গ্যা, খেয়াং, বম ও বাঙালি জাতিগোষ্ঠীর শিক্ষার্থী এখানে প্রশিক্ষণ নিচ্ছেন। তালিম দিচ্ছেন গিটার শিক্ষক বমরাম আমলাই।

শিক্ষার্থীদের প্রায় সবাই ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রী। তারা জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করে। প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি ব্যাচে এই গিটার শেখার প্রশিক্ষণ চলে।

বমরাম জানান, ২০১৮ সাল থেকে এখানে গিটার শেখানোর কাজ করছেন। পাঁচজন শিশু শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠানে এখন অর্ধশতাধিক শিক্ষার্থী রয়েছে। এরই মধ্যে অনেক প্রশিক্ষার্থী এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ব্যান্ড দলের সঙ্গে যুক্ত হয়েছেন। আগামীতে শিল্পী তৈরিতে এ প্রতিষ্ঠান অনন্য ভূমিকা রাখবে।

বেসিক গিটার লার্নিং স্কুল এর গিটার প্রশিক্ষণার্থী সাই সাই মারমা জানান, বান্দরবানের মতো এমন একটি দুর্গম জেলাতে আমরা গিটার প্রশিক্ষণ নিতে পারছি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করা শিক্ষার্থী সাইংজ ম্যা মারমা জানায়, এক সময় আমার গিটার শিখতে খুব ইচ্ছা ছিল, কিন্তু কোনো প্রশিক্ষণ কেন্দ্র না থাকায় শিখতে পারছিলাম না। এই সেন্টার চালু হওয়ায় এখন আমার গিটারে পারদর্শিতা অনেক বেড়েছে।

নিউ গুলশানের বাসিন্দা স্টিভ ত্রিপুরা বলেন, বর্তমান সমাজের কিশোর-কিশোরীদের মাদক ও মোবাইলের অপব্যবহার রুখতে এই গিটার প্রশিক্ষণ কাজে লাগাবে। বিভিন্ন ক্ষতিকর দিক থেকে কিশোর-কিশোরীরা রক্ষা পেয়ে একজন দক্ষ গিটারিস্ট হিসেবে সমাজে আবির্ভূত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০