ABN BANGLA TV
২০ ডিসেম্বর ২০২৫, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

বান্দরবানে তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম (BTSWF) এর রোয়াংছড়ি অঞ্চল কমিটির উদ্যোগে বান্দরবানে তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ: ২০ ডিসেম্বর (শনিবার) সকাল ১০:০০ ঘটিকায় জেলার রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সরকারী কলেজ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য: রাজুময় তঞ্চঙ্গ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক: বৌধিচন্দ্র তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলাধীন ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান: বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) এর রোয়াংছড়ি অঞ্চল কমিটির সভাপতি: গোপাল কান্তি তঞ্চঙ্গ্যা, আহ্বায়ক: বিপ্লব তঞ্চঙ্গ্যা, শিক্ষিকা: পিংকি তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক: বিতনময় তঞ্চঙ্গ্যা, এবং সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, (BTSWF) এর রোয়াংছড়ি অঞ্চল কমিটির সভাপতি: সুজন তঞ্চঙ্গ্যা সহ অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের তঞ্চঙ্গ্যা আদিবাসী সম্প্রদায় অনান্য আদিবাসী সম্প্রদায় হতে অনেকটাই পিছিয়ে পড়া অন্যতম একটি জাতি। শিক্ষাই জাতির মেরুদন্ড তাই দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে শিক্ষার বিকল্প নেই। তাই সবাইকে শিক্ষার সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখতে পরামর্শ প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়, নার্সিং, মেডিকেল, সরকারি/বেসরকারি চাকরি সহ বিভিন্ন উচ্চ শিক্ষা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

আলোচনা সভা ও উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার শেষে সদ্য গ্রাজুয়েট সম্পন্ন করা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্বরুপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে সদ্য কলেজ জীবনে পদার্পণ করা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ফুল দিয়ে নবীন বরণ করা হয়।

উল্লেখ্য: বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফোরাম (BTSWF) বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস) এর একটি অঙ্গ সংগঠন। যার যাত্রা শুরু হয় ২০০৬ সালের ৫ই জানুয়ারি।শিক্ষা, শান্তি, ঐক্য ও প্রগতি এই স্লোগান কে ধারণ ও লালন করে এবং তঞ্চঙ্গ্যা জাতি ও পার্বত্য অঞ্চলের সকল জাতিসত্তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নানান ধরণের উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে থাকে (BTSWF)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০