ABN BANGLA TV
২৭ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“বান্দরবানে চাঁদাবাজির জেরে সংঘর্ষ: থানায় মামলা দায়ের‌, এলাকায় চরম উত্তেজনা”।

বান্দরবানে চাঁদাবাজির জেরে সংঘর্ষ: থানায় মামলা দায়ের‌, এলাকায় চরম উত্তেজনা।

বান্দরবান প্রতিনিধি:

পাহাড়ের শান্ত জনপদ বান্দরবানে আবারও উত্তাপ ছড়িয়েছে চাঁদাবাজির ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলা একটি নির্দিষ্ট গোষ্ঠীর আধিপত্য বিস্তার ও অনৈতিক চাঁদা দাবিকে কেন্দ্র করে তৈরি হয় এই উত্তপ্ত পরিস্থিতি। এর জের ধরে গত ২৫ এপ্রিল (শনিবার) বাদী মোঃ আরাফাত হোসাইন (২৬) একজন বেসরকারি চাকরিজীবী পিতা মোঃ খাইর আহমেদ একজন কৃষক তিনি কাজ করছিলেন জমিতে এমন সময় তার কাছে চাঁদাদাবি করে দুর্বৃত্তরা। এতে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার উপর বিভিন্ন ভাবে আক্রমণ করা হয়। ফের ঘটনা শেষ হতে না হতেই আইনি সহযোগিতা নিতে যাওয়ার সময় পথ বাধাগ্রস্ত করে মোঃ আরাফাত, তার পিতা মোঃ খাইর আহমেদ ও তার ছোট ভাই মোঃ সালমান এর উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী রা জানিয়েছে: “ওরা এসে হঠাৎ করে মোটা অঙ্কের টাকা দাবি করে। আমরা দিতে অস্বীকার করলেই দলবল নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়। আমরা পুরো পরিবার বর্তমানে ভয়ে আতঙ্কে আছি। আমরা বান্দরবান সদর থানায় কবির আহমদ, কফিল উদ্দিন, রুহুল আমিন, নুরুল আলম, রহিম উল্লাহ, মোঃ মহিম উদ্দিন সহ আরো ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমরা এর সঠিক তদন্তের মাধ্যমে সুস্থ বিচার চাই।”

সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বাদী মোঃ আরাফাত হোসাইন এর পিতা ও তার ছোট ভাই গুরুতরভাবে আহত অবস্থায় বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এদিকে পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

বান্দরবান সদর থানা পুলিশ কতৃপক্ষ জানিয়েছে: “আমরা এ বিষয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি। চাঁদাবাজির বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্ত চলবে, কাউকে ছাড় দেওয়া হবে না।”

আপাতত পরিস্থিতি থমথমে থাকলেও সাধারণ মানুষের মধ্যে রয়েছে উদ্বেগ। ব্যবসায়ীরা বলছেন, এই ধরনের চাঁদাবাজি ও সংঘর্ষের ফলে পার্বত্য অঞ্চলের পর্যটন ও স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। দ্রুত আইনি সমাধানের মাধ্যমেই শান্তি ফিরে আসবে বলে প্রত্যাশা সবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০