ABN BANGLA TV
২৭ আগস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটনকে পাহাড়ি যানবাহন শ্রমিক কল্যাণ সমিতির ফুলের শুভেচ্ছা

বান্দরবান জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটনকে পাহাড়ি যানবাহন শ্রমিক কল্যাণ সমিতির ফুলের শুভেচ্ছা।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিটনকে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে বান্দরবান পাহাড়ি যানবাহন শ্রমিক কল্যাণ সমিতি।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক আন্তরিক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়।

এ সময় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নবনিযুক্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিটন, বিএনপির নেতা মোহাম্মদ মাসুদ, বান্দরবান পাহাড়ি যানবাহন শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি অংথুইচিং মার্মা, সাধারণ সম্পাদক উশৈসিং মার্মা সহ পাহাড়ি যানবাহন শ্রমিক কল্যাণ সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে বান্দরবানের পরিবহন খাতের সার্বিক পরিস্থিতি, শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। নবনিযুক্ত বান্দরবান জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিটন শ্রমিকদের নানা সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং শ্রমিক কল্যাণে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, “পার্বত্য এলাকার শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় কাজ করে যাব।”

সৌজন্য সাক্ষাৎ শেষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০