ABN BANGLA TV
১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রফেসর ড. কে এম মোহসীন স্মারক বক্তৃতায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

প্রফেসর ড. কে এম মোহসীন স্মারক বক্তৃতায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

মো. আরিফ, বান্দরবান প্রতিনিধি;

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘প্রফেসর ড. কে এম মোহসীন স্মারক বক্তৃতা–২০২৬ এ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং ইতিহাস একাডেমি, ঢাকার সহযোগিতায় এ স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

এবারের স্মারক বক্তৃতার বিষয় ছিল ‘মাজাল্লাতুল আদাবি লি আজিল্লাতিস সুন্দীব: বাংলাদেশে আরবি ভাষায় প্রণীত একমাত্র স্থানীয় ইতিহাস গ্রন্থের মূল্যায়ন’।

প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী বিষয়টির ঐতিহাসিক ও একাডেমিক গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, আরবি ভাষায় রচিত স্থানীয় ইতিহাসের দলিল বাংলাদেশের ইতিহাস, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে বহুমাত্রিক ধারণা দিতে পারে। এসব ঐতিহাসিক উৎস যথাযথভাবে পাঠ, সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে দেশের ইতিহাসচর্চাকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ইতিহাস একাডেমির সভাপতি অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম।

স্মারক বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় ইতিহাসচর্চা, আরবি ভাষায় রচিত ঐতিহাসিক উৎস এবং বাংলাদেশের স্থানীয় ইতিহাস নিয়ে গবেষণার গুরুত্ব তুলে ধরা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০