বাংলা নিউজ
১৫ মার্চ ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিরোজপুরে সুন্দরবন রক্ষায় সাংবাদিকদের করনীয় বিষয়ে সভা ও সুরক্ষা কমিটি গঠন

পিরোজপুরে সুন্দরবন রক্ষায় সাংবাদিকদের করনীয় বিষয়ে সভা ও সুরক্ষা কমিটি গঠন।

পিরোজপুর জেলা প্রতিনিধি:

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন এবং তৎসংলগ্ন বিভিন্ন অঞ্চল সমুহের দুষণ কমানো এবং প্লাস্টিক বর্জনের লক্ষ্যে পিরোজপুরে জেলার সাংবাদিকদের নিয়ে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে রূপান্তরের আয়োজনে পলিথিন ও প্লাস্টিক দূষণ থেকে সুন্দরবনকে রক্ষায় যৌথ সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামিম এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু। মুখ্য আলোচক হিসাবে সুন্দরবন প্রকল্পের সমন্বয়ক শুভাশীষ ভট্টাচার্য সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ ও বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে কার্যকরী যোগাযোগ ও এ্যাডভোকেসি করার কৌশল রপ্ত করাসহ উপকুলীয় পাঁচটি জেলার ১৭ টি উপজেলার বিস্তৃর্ণ এলাকাজুড়ে সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সক্রিয় উদ্যোগ নেওয়ার কৌশল সম্পর্কে নিজেদের দক্ষতা সম্পর্কে সম্যক ধারনা উপাস্থপন করেন।

তিনি বলেন, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের বিভিন্ন প্রান্তে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন। করমজল, হাড় বাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র, দুবলার চর, হিরণ পয়েন্ট, জামতলা সি বিচ পয়েন্ট থেকে শুরু করে একেবারে সুন্দরবনের কোল ঘেঁষা পর্যটনকেন্দ্রগুলোতে বেড়েছে প্লাস্টিকের দূষণ। পর্যটকেরা সঙ্গে করে নিয়ে আসছেন পানীয় বোতল, পলিথন প্লাস্টিকের প্যাকেট, চায়ের কাপসহ বিভিন্ন প্লাস্টিক পন্য। বাড়ি ফেরার আগে সে সব ফেলে যাচ্ছেন স্পটগুলোতে ও বিভিন্ন নদ-নদিতে। তিনি বলেন এ থেকে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকার পরিবেশ রক্ষা করতে সাংবাদিকদের লেখনির মাধ্যমে মানুষকে সচেতন করে আমাদের ‘মা’ সুন্দরবনকে রক্ষা করতে হবে।

পরে সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চল রক্ষা ও পরিবেশ দূষণ বন্ধে পিরোজপুর জেলা সুন্দরবন সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়। এতে পিরোজপুর প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিমকে আহবায়ক, এটিএন বাংলার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মিলন, নেছারাবাদ উপজেলার মো. আনোয়ার হোসেন এবং মঠবাড়িয়া উপজেলার যুগ্ম আহবায়ক এবং আমাদের সময় ডট কমের পিরোজপুর প্রতিনিধি খেলাফত হোসেন খসরুকে সদস্য সচিব করে পিরোজপুরের বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে ২৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী। সুন্দরবন রক্ষার্থে এই কার্যক্রম ২০২৬ বছরের ডিসেম্বর মাস পর্যন্ত চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০