ABN BANGLA TV
২১ এপ্রিল ২০২৫, ১০:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পটিয়ায় এতিমখানার বাউন্ডারি ওয়াল ভাংচুর, হামলায় আহত ১, থানায় অভিযোগ।

পটিয়ায় এতিমখানার বাউন্ডারি
ওয়াল ভাংচুর, হামলায় আহত
১, থানায় অভিযোগ।

 

চট্টগ্রাম প্রতিনিধি:-

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আলম শাহ্ সড়ক হাজী আবদুস সাত্তার জামে মসজিদ সংলগ্ন এলাকায় মাদ্রাসা ও এতিমখানার জায়গা জবরদখল করার পায়তারা চালাচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবু ফরিদ নামে একজন আহত ও এতিমখানার বাউন্ডারি ওয়াল ভাংচুর হয়েছে। ঘটনাটি ঘটেছে ২০ এপ্রিল রবিবার বিকাল সাড়ে তিনটায়।

এ ঘটনায় আবু ফরিদ এর ভাই হাজী আবদু ছত্তার জামে মসজিদ পরিচালনা মতোওয়াল্লী হাজী আবুল কালাম বাদী হয়ে রমজান আলী, মোরশেদ আলম, ফারজানা আকতার, রাজিব, নারগিস আক্তার সহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে বিবাহিত করে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ে করেছে।
অভিযোগ পাওয়ার পর পটিয়া থানার সেকেন্ড অফিসার ২১ এপ্রিল সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সুএে জানায় যায়, দীর্ঘদিন যাবত আবুছ ছক্তার জামে মসজিদে সংলগ্ন এতিমখানা ও হেফজখানার পাশে কিছু জায়গা ১ ও ৩ নং বিবাদীর বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় জামে মসজিদের এতিমখানা ও

হেফজখানার জায়গা গ্রাস করার কু-উদ্দেশ্যে বিবাদীগণ দীর্ঘদিন যাবত এতিমখানার পাশে বিবাদীগণের জায়গা রয়েছে মর্মে অজুহাত তুলেন। এনিয়ে বিগত সময়ে এলাকায় একাধিকবার শালিশ বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। পর্বতীতে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। এছাড়াও উক্ত এতিমখানার জায়গা জবরদখল করা নিয়ে আওয়ামী সরকার আমলে দলীয় ক্যাডার বেশ কয়েকবার এতিমখানার সীমানা প্রাচীর ভাংচুর করেন বলে সাক্তার ফাউন্ডেশন চেয়ারম্যান হাজী আবুল বশর জানান।

বাদী হাজী আবুল কালাম অভিযোগে উল্লেখ করেন, তাদের নির্মাণাধীন হাজী আবদুছ ছত্তার জামে মসজিদ, এতিমখানা ও হেফজখানার জায়গায় অনধিকার প্রবেশ করে বিবাদীগন ২০ এপ্রিল বেআইনী জনতা গঠন করে হাতে দা, কিরিচ, লোহার রড, বড় হাতুড়ী দিয়ে এতিমখানার বাউন্ডারী ওয়ালভাংচুর করে। এসময় আবু ফরিদ ঘটনাস্থলে গিয়া বিবাদীগণকে বাউন্ডারী ওয়াল ভাংচুরে বাঁধা দিলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত নীলা ফুলা জখম করে। বাউন্ডারি ওয়াল ভাংচুর সহ দুই লক্ষ টাকা ক্ষতিসাধন ছাড়াও চাঁদা দাবি অভিযোগ তুলেন বিবাদীগনের বিরুদ্ধে অভিযোগকারী হাজী আবুল কালাম।

বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান বাদী হাজী আবুল কালাম।

 

সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম
০১৮২৯৩৪৯৪৪২
২১/০৪/২৫

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০