
২৬ মার্চ টানেল রেস্টুরেন্ট, কালা বিবি দিঘির মোড়, আনোয়ারা, চট্টগ্রাম। উক্ত স্থানে মোহাম্মদ বশির আহম্মদের পক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শাহারিতা বশিরের উপস্থাপনায় অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তার পিতা তথা মোঃ বশির আহম্মদের পিতা আইয়ুব আলীর জীবদ্দশায় ১৯/০৯/২০০৪ ইং তারিখ রেজিস্টার্ড কবলা নং ৩৪৩৫ মূলে প্রতিপক্ষ মৃত মফিজুর রহমানের বড় ভাই আফাজুর রহমানের নিকট হতে আর এস ১০৫০ নং দাগে ১ কড়া ও ১০৫২ নং দাগে ৩ কড়া জমি খরিদ করেন । পরবর্তীতে আফাজুর রহমান পিতা : মৃত আব্দুল আলী উক্ত ভূমিতে দুই বছর বাস করার অনুরোধ করিলে প্রতিবেশি বিধায় মানবিক কারণে তাকে আমার পিতা বসবাস করতে দেন । ইতোমধ্যে তিনি মারা গেলে তার অসৎ সহোদর ভাই মফিজুর রহমান ও তার জুলমবাজ ছয় পুত্র উক্ত ভূমি জবর দখল করে দখল ছাড়তে অস্বীকৃতি জানায়। এই প্রেক্ষিতে আনোয়ারা থানায় জিডি নাম্বার ১৩৮০/২৩ ও ফৌজদারি মামলা নাম্বার ৩২৮/২৩ এর উদ্ভব হয়। মামলার পরবর্তীতে বশির আহম্মদের ছেলে সাজ্জাদ হোসেনকে জানে মেরে ফেলার হুমকি ও তার ছোট ভাই এয়ার মোহাম্মদকে হামলা করায় উক্ত থানায় যথাক্রমে ৩০/০৯/২৩ ইং ও ১০/০৪/২৪ ইং তারিখে পরপর দুটি জিডি হয়। পরবর্তীতে ০৭/১১/২০২৩ ইং তারিখে উক্ত বিষয় মীমাংসার জন্য শালিশী বৈঠক বসলে শালিশকারগণ যে মতামত দেন, উক্ত মতামত তারা মেনে নিয়েছে বলে সু-কৌশলে বৈঠক থেকে চলে গিয়ে পরদিন তাদের মত পাল্টাইয়ে ফেলে । আবারো উক্ত বিষয় নিয়ে থানায় ২০/০১/২০২৪ ইং তারিখে বৈঠক বসলে ও থানার সিদ্ধান্ত তারা মানবে বলে পরদিন থেকে আর মানে নাই । উক্ত মদখোর সোলায়মান গংয়েরা সেনা ক্যাম্পে নালিশ দিলে ০৩/০৩/২০২৫ ইং তারিখে আমাদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে, একটি নির্দিষ্ট তারিখে উক্ত জায়গা পরিমাপ করে মালিকদের বুঝিয়ে দেবে । কিন্তু দুঃখের বিষয়, ধার্য তারিখে জায়গা মাপতে গেলে মদখোর সোলায়মান গংদের প্ররোচনায় জনৈক ব্যক্তি তাদের জায়গার উপর দিয়ে পরিমাপ না করতে তীব্রভাবে বাধা প্রদান করে । ফলে বিষয়টি যথারীতি অমীমাংসিত থেকে যায় ।
মার্চ মাসের ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত বশির আহম্মদ তথা আমার পিতাকে আনোয়ার আর্মি ক্যাম্পে হাজির হতে বারংবার আর্মির মেজর পরিচয়ে ০১৮২৪৭৫২১৪৭ এ নাম্বার থেকে ফোন দেয়। এভাবে অনেক মামলা, মোকদ্দমা ও জিডি উদ্ভব ঘটলে ও বিষয়টি অমীমাংসিত থেকে যায় । এমতাবস্থায় আমরা আমাদের মৌরশী কর্তৃক ক্রয়কৃত সম্পত্তি আমাদের দখলে চাই। ইতোপূর্বে আমরা তাদের ওপর হামলা করছি মর্মে কথিত M tv নামক চ্যানেলে জনাব সাংবাদিক আরাফাত তার মন গড়া মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে সংবাদ প্রচার করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে দৈনিক সময়ের কাগজ পত্রিকায় জনৈক রানা নামক সাংবাদিক যে খবর পরিবেশন করেছেন তারই তীব্র নিন্দা জানাচ্ছি । এই সংবাদ ও সাংবাদিকের মনগড়া, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কু-উদ্দেশ্য প্রণোদিত । আওয়ামী আমলে সেনাবাহিনীতে চাকুরী প্রাপ্ত ব্যাক্তি মো: মন্নান একজন বর্ণচোরা লোক হয়। সে কখনো মেজর, কখনো লেঃ কর্নেল ও কখনো বিগ্রেডিয়ার পরিচয় দিয়ে আমাদেরকে বিভিন্ন নাম্বার থেকে দৈনিক কয়েকবার ফোন করে ভয় ভীতি প্রদর্শন করে। আরো উল্লেখ্য বিষয় এই যে , সন্ত্রাসী ফাহিম ও মদখোর মোঃ সোলায়মান মদ খেয়ে অর্ধনগ্নাবস্তায় বিশ্রী গালি-গালাজ করে ও আমাদেরকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করে আসছে । বলাবাহুল্য যে, তার মদ পান ও মদ বিক্রির খবর সর্বজনে বিধিত । আমরা গরিব বিধায় তারা ধরাকে স্বরাজ্ঞান করে । এমতাবস্থায় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এগিয়ে না আসলে যে কোন সময় তারা আমাদের প্রাণহানি ঘটাতে পারে । এজন্য আমরা মাননীয় জেলা প্রশাসক, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সচিব, ডিআইজি, এসপি ও সংশ্লিষ্ট আইনি কর্মকর্তাগনের হস্তক্ষেপ কামনা করি। আশাকরি আমরা এই সাংবাদিক সম্মেলনের পর নিরাপত্তা হীনতায় ভুগব না । জয় হোক নিরীহ মানুষের। দুষ্টের দমন ও শিষ্টের পালন হোক।
মন্তব্য করুন