ABN BANGLA TV
৬ আগস্ট ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্গম পাহাড়ে সেনাপ্রয়াস: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা লুংলেই পাড়ায় সৌরচালিত সুপেয় পানির পাম্পের শুভ উদ্বোধন।

দুর্গম পাহাড়ে সেনাপ্রয়াস: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা লুংলেই পাড়ায় সৌরচালিত সুপেয় পানির পাম্পের শুভ উদ্বোধন।

রোয়াংছড়ি,সংবাদদাতাঃ চিংনুমং মারমা।

পার্বত্য অঞ্চলের পাহাড়ি বাসিন্দাদের দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট লাঘব এবং জীবনমান উন্নয়নের নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম লুংলেই পাড়ায় স্থাপন করা হয়েছে এক যুগান্তকারী সৌরচালিত সুপেয় পানির পাম্প। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বাস্তবায়িত এই মানবিক প্রকল্পটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ দুপুর ২:৩০ ঘটিকায় ১৪৩০ ঘটিকা বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উন্মোচনের মাধ্যমে এই পানির পাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, লুংলেই পাড়ার সাধারণ আবাল-বৃদ্ধ-বনিতা, বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি এবং আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতকরণে শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির চরম সংকট ছিল স্থানীয়দের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা এবং নিরাপদ পানির চাহিদা মেটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এই সৌরচালিত পাম্পটি স্থাপনের ফলে লুংলেই পাড়ার সুপেয় পানির সংকট অনেকটাই দূর হবে, যা এলাকার মানুষের স্বাস্থ্য ও সার্বিক জীবনমান উন্নয়নে অত্যন্ত ইতিবাচক ও দূরগামী প্রভাব ফেলবে।”

দুর্গম পাহাড়ে এই পাম্প উদ্বোধনের পর পরই স্থানীয় আদিবাসীদের মাঝে বইছে আনন্দ ও উৎসবের আমেজ। বিশুদ্ধ পানির সহজলভ্যতায় পাড়াবাসী উচ্ছ্বাস প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনীর এই মহতী ও মানবিক উদ্যোগের প্রতি গভীর ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁরা জানান, পাহাড়ি ঢাল বেয়ে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহের কষ্ট থেকে এই পাম্পটি তাঁদের চিরতরে মুক্তি দিল।

সেনাবাহিনী সূত্র জানায়, পর্বতবেষ্টিত এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণমূলক এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০