
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড
মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর সোমবার রাত ৯ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় একটি সন্দেহজনক সিএনজিতে তল্লাশি চালিয়ে সিএনজির ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ২৪ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবা, সিএনজি ও আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।###
মন্তব্য করুন