
বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিং প্র জেরি ও সদস্য সচিব জাবেদ রেজা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করছে বান্দরবান ফার্ণিচার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা।
আজ
২২ মে (বৃহস্পতিবার) বান্দরবান জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব এর সাথে বান্দরবান ফার্ণিচার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত কমিটি এই সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। এসময় বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিং প্র জেরি ও সদস্য সচিব জাবেদ রেজা এর হাতে ফুলের তোড়া প্রদান করেন।
বান্দরবান ফার্ণিচার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন ফার্ণিচার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি মো: ফরিদুল আলম ও সাধারণ সম্পাদক আবু কাসেম।
বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিং প্র জেরি ও সদস্য সচিব জাবেদ রেজা
নবনির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন জানান এবং বান্দরবানবাসীর কল্যাণে কাজ করার আহবান জানান। সদস্য সচিব জাবেদ রেজা বলেন, আমাদের সকলের উদ্যোশে হলো মানুষের সেবা করা, আর যে যেই অবস্থানে থাকি না কেন মানুষের কল্যাণে কাজ করতে হবে আর বান্দরবানকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এসময় বান্দরবান, ফার্ণিচার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি মো: ফরিদুল আলম, সহ-সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক আবু কাসেম, যুগ্ন সাধারণ সম্পাদক মো.হাশেম, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, কার্যকরী কমিটির সদস্য মো.সিরাজুল ইসলাম,অজয় বড়ুয়া, মো.মোজাম্মেল হক, আবদুর শুক্কুর, মো.জামাল, নুরল আবছার, মো.শফিসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ১৯মে উৎসবমুখর পরিবেশে বান্দরবান ফার্ণিচার ব্যবসায়ীর কল্যাণ সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন