ABN BANGLA TV
২৫ জুন ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সংবর্ধনা।

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সংবর্ধনা।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে প্রধান শিক্ষক ক্যাটাগরিতে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ-কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শুভানুধ্যায়ী সহকর্মীদের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা মোহাম্মদ শহীদুল্লাহর শিক্ষা ক্ষেত্রে অবদান, দক্ষ নেতৃত্ব এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাঁশখালীর প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য একটি গৌরবময় অর্জন। তাঁর এ সাফল্য উপজেলার শিক্ষকদের আরও উৎসাহিত করবে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নূর মোহাম্মদ সিকদার, প্রধান শিক্ষক মোহাং আবুল বশর জিহাদী, প্রধান শিক্ষক সাগরিকা দাশ, প্রধান শিক্ষক সমর সেন বড়ুয়া, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক নূরুল হুদা, মো. আবদুর রউফ, আজিজুন্নেছা খানম, মাহফুজুর রহমান, নূর মোহাম্মদ, মো. ছিদ্দিকুর রহমান, মোহাম্মদ ইউনুছ, শেখ রায়হান উদ্দিন চৌধুরী, রুমানা আক্তার এবং জুবাইর জসীমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের মূল্যায়নে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। একইসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে উপজেলার শিক্ষা অঙ্গনে নতুন গৌরব যোগ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০