ABN BANGLA TV
২৪ জুন ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলমখালী নইছড়া খাল অবৈধ দখল ও ভরাট: কৃত্রিম বন্যায় শতাধিক পরিবার পানিবন্দি: এলাকাবাসীর মানববন্ধন।

আলমখালী নইছড়া খাল অবৈধ দখল ও ভরাট: কৃত্রিম বন্যায় শতাধিক পরিবার পানিবন্দি: এলাকাবাসীর মানববন্ধন।

এম এ মোতালিব ভুইয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘আলমখালী নইছড়া খাল’ অবৈধভাবে দখল ও ভরাটের কারণে এলাকায় এক কৃত্রিম ও ভয়াবহ স্থায়ী বন্যার সৃষ্টি হয়েছে। খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে পড়ায় বোগলাবাজার ইউনিয়নের আলমখালী এলাকার শতাধিক বাড়িঘর এখন পুরোপুরি পানির নিচে। এর প্রতিবাদে এবং দ্রুত খাল পুনঃখনন ও অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে বুধবার (২৪ জুন) বিকালে উপজেলার আলমখালী এলাকায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসী। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত এই মানববন্ধনে ভুক্তভোগীরা ব্যানার-প্লেকার্ড হাতে নিয়ে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার জোর দাবি জানান।

খালের স্বাভাবিক পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েকদিন ধরে ঘরবাড়িতে পানি থৈ থৈ করছে বলে মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে জানান। ঘরে পানি ঢুকে যাওয়ার কারণে অধিকাংশ পরিবার উনুন বা চুলা জ্বালাতে পারছে না, ফলে ঘরে ঘরে রান্না বন্ধ রয়েছে। অনেক পরিবারকে শুকনো খাবার খেয়ে বা আধপেটা খেয়ে দিন পার করতে হচ্ছে।

টানা জলাবদ্ধতার কারণে এলাকার প্রধান সড়কসহ গ্রামীণ রাস্তাঘাট সম্পূর্ণরূপে তলিয়ে গেছে। ফলে কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না এবং এলাকার মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মসজিদে যেতে পারছেন না এবং সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য স্থানীয় বাজার-ঘাটেও যেতে পারছেন না। পুরো এলাকা যেন এক বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে, যার ফলে গ্রামীণ অবকাঠামো, কৃষিজমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হচ্ছে।

মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল আলমখালী নইছড়া খালের বিভিন্ন অংশ অবৈধভাবে দখল করে পুকুর, বসতঘর, দোকানপাট ও রাস্তাসহ নানাবিধ স্থায়ী স্থাপনা নির্মাণ করেছে। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ও চলাচলের পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালেক বলেন, “দীর্ঘদিন ধরে খালটি ভরাট এবং চরম নাব্যতা সংকটে থাকায় বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় বিস্তীর্ণ এলাকার কৃষিজমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে, যার ফলে ব্যাহত হচ্ছে সামগ্রিক কৃষি উৎপাদন। একই সাথে দিন দিন বাড়ছে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ।”

স্থানীয় ইউপি সদস্য ওমর গনি তাঁর বক্তব্যে বলেন, “খালটি দখল করে পুকুর ও বসতঘর নির্মাণ করার কারণে পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, শুষ্ক মৌসুমেও গ্রামের শতাধিক বসতঘর পানির নিচে তলিয়ে থাকে। আমরা অবর্ণনীয় এই কষ্ট থেকে মুক্তি পেতে দ্রুত খালটি খনন ও দখলমুক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি ও কঠোর দৃষ্টি আকর্ষণ করছি।”

অপর বক্তা ডাক্তার তাজুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ১১ হাজার কিলোমিটার খাল খননের যে ঐতিহাসিক ও যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন, সেই আশার আলো বুকে নিয়ে আমরাও প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি— দ্রুত আমাদের এই গুরুত্বপূর্ণ খালটি খনন ও দখলমুক্ত করার ব্যবস্থা নেওয়া হোক। এলাকার কৃষি, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় এর কোনো বিকল্প নেই।”

মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব কবির হোসেন ও ফারুক মিয়া। এছাড়াও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন আব্দুল মনাফ, ইসমাইল মিয়া, رফিকুল ইসলাম, আহমদ আলী, ইদ্রিছ আলী খান, ওয়েহ সরকার, কুদ্দুছ আলী খান, হোসেন মিয়া, রহমত উল্লাহ খান, আব্দুল সামাদ ও ইমান আলীসহ এলাকার সর্বস্তরের কৃষক, যুবসমাজ ও সাধারণ ব্যক্তিবর্গ।

মানববন্ধন শেষে উপস্থিত ক্ষুব্ধ জনতা তাদের অধিকার ও খাল উদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতিদ্রুত এই খাল দখলমুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক করা না হলে এলাকার মানুষের দুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে। তারা অবিলম্বে স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০