ABN BANGLA TV
৪ জুলাই ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি:

সাতকানিয়ার গোয়াজারপাড়া টু ছৈয়দাবাদ এমদাদুল উলুম দুদু ফকির মাদ্রাসা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে চরম অবহেলিত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও সড়কটির সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। বর্তমানে সড়কটির অবস্থা এতটাই নাজুক যে, এটি এখন জনচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির সংস্কার না হওয়ায় চলাচলে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃষ্টি হলে সড়কটি কর্দমাক্ত হয়ে পড়ে, যা পথচারীদের জন্য মরণফাঁদে পরিণত হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, “দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের জন্য কথা বললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার। এটি যেন দেখার কেউ নেই।”

এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। বিশেষ করে এমদাদুল উলুম দুদু ফকির মাদ্রাসার শিক্ষার্থীদের এই পথে প্রতিদিন আসা-যাওয়া করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি ও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “ভাঙা ও গর্তে ভরা এই সড়ক দিয়ে নিয়মিত স্কুলে-মাদ্রাসায় যাওয়া খুবই কষ্টসাধ্য। বিশেষ করে বর্ষাকালে আমাদের জামা-কাপড় নষ্ট হয়ে যায় এবং মাঝে মাঝেই আমরা পড়ে গিয়ে আহত হই।”

স্থানীয়দের দাবি, জনস্বার্থে এবং শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কটি দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। সড়কটির সংস্কারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০