ABN BANGLA TV
১৩ অক্টোবর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে খাদ্য গুদামে অনিয়ম, ঘুষ দিলেই ভালো চাল।

বান্দরবানে খাদ্য গুদামে অনিয়ম, ঘুষ দিলেই ভালো চাল।

 

বান্দরবান সদরসহ বিভিন্ন এলাকায় খাদ্য গুদাম থেকে চাল উত্তোলনের সময় অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে নাম প্রকাশে অনিচ্ছুক টিসিবি ডিলার ও ওএম এম ডিলাররা তারা জানায় টাকা বা ঘুষ দিলে ভালো মানের চাল দেওয়া হয়। আর না দিলে দেওয়া হচ্ছে পচা বা নিম্নমানের চাল ফলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন খাদ্য গুদমের অত্যাচারে আমরা খুবই অতিষ্ঠ যে কর্মকর্তারা আছেন তাদেরকে টাকা দিলেই ভালো মানের চাউল দেওয়া হয় না দিলেই আমাদের দুর্গন্ধযুক্ত পচা চাউল নিতে হয়।

বান্দরবান বাসী সহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে খাদ্য গুদামের পচা চাউলের এই অনিয়মের অভিযোগ উঠেছে। এই বিষয়ে বান্দরবান সাংবাদিক মহলে চোখে পড়ে। তখন এবিএন বাংলা টিভির অনুসন্ধানে যান বান্দরবান শহরে খাদ্য গুদাম অফিসে তৎক্ষণিক গিয়ে দেখেন ভালো চাউল গুলো এক গুদামে রাখেন আর পচা চাউল গুলো অন্য গুদামে রাখেন। খাদ্য গুদাম এর ওসি অফিসে উপস্থিত ছিলেন না তখন ওসি মোরশেদুল করিমকে ফোন করলে তিনি বলেন যারা আমাদেরকে অভিযোগ করেছে তাদেরকে আমরা চাল পাল্টিয়ে দিয়েছি এটি সত্যতা যাচাই করতে আমরা তৎক্ষণিক আরেক প্রদিপ নামের কর্মকর্তাকে জিজ্ঞেস করি তিনি বলেন সিরাজ খলিফা ওএমএস ডিলার কে আমরা চাউল পাল্টিয়ে দিয়েছি তখন এবিএন বাংলা টিম সাথে সাথে সিরাজ খলিফাকে ফোন করে যোগাযোগ করলে তিনি বলেন আমি কোন চাল পাল্টিয়ে আনিনি।

ওএমএস ডিলার মো আলীকে ফোন করলে তিনি বলেন এবারের যে নিম্নমানের বা পচা চাউল দিয়েছেন সাধারণ জনগন খাওয়ার উপযোগী নয়।

ওএমএস ডিলার দের কাছ থেকে চাউল নিতে আসা সাধারন জনগন বলেন

আমরা যে চাউল গত সপ্তাহে নিয়েছি তা হাঁস মুরগি পর্যন্ত খেতে চাচ্ছে না।

ওএমএস ডিলার দের কাছ থেকে চাউল নিতে আসা মুন্সি মিয়া বলেন এবারের চাউল গুলো এত বাজে পোকা দুর্গন্ধ তারপরও আমরা গরীব মানুষ এজন্য কি আর করব।

আরেক ডিলার কে জানতে চাইলে তিনি বলেন আমাদেরকে সাধারণ জনগণ বারবার অভিযোগ করেছেন আমরা অফিসে যোগাযোগ করলে আমাদেরকে বলেন এবারের চাউল গুলো চালিয়ে ফেলেন আগামীবার থেকে ভালো চাল দেব বলেন খাদ্য গুদামে কর্মকর্তারা বলেন।

খাদ্য অধিদপ্তরের সদর উপজেলা কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম কে ফোনে করলে তিনি বলেন পচা চাউল এর বিষয়ে আমি কিছুই জানিনা বলেন এবিএন বাংলা টিভির টিমকে তিনি আরো বলেন আপনি খাদ্য গুদাম কর্মকর্তাদের সাথে কথা বলেন।

এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করলেও প্রকাশ্যে কেউ মুখ খুলতে চাচ্ছেন না। কারন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ডিলার দের বলেন আপনাদেরকে যে চাউলদি তাই বিক্রি করবেন না হয় আপনাদের ডিলার বাতিল করে দেবো সে ভয়ে কেউ কথা বলে না। ওএমএস ও টিসিবি ডিলার এর একটাই দাবি ভালো চাউল যেন পায়। তাই বান্দরবান জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন । ভুক্তভোগীদের দাবি, খাদ্য অধিদপ্তর ও প্রশাসনের জরুরি তদন্ত ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০