ABN BANGLA TV
৯ অক্টোবর ২০২৫, ১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে বিজিবির অভিযানে রোহিঙ্গা নারী-শিশুসহ ১৭০ জন আটক।

টেকনাফে বিজিবির অভিযানে রোহিঙ্গা নারী-শিশুসহ ১৭০ জন আটক।

 

শামসুল আলম শারেক , টেকনাফ (কক্সবাজার)।

 

কক্সবাজার সীমান্ত দুই উপজেলা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বাইরে আসা নারী-শিশুসহ ১৭০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। পরে তাদের নিজ নিজ ক্যাম্পের মাঝিদের জিম্মায় হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ও অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের মধ্যে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩২টি শিশু রয়েছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট ক্যাম্পের মাঝিদের জিম্মায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাদিমুড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি ইসমাইল বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং ও বৈঠকের মাধ্যমে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু কেউ কাজের খোঁজে, কেউ ডাক্তার দেখাতে বা মাছ ধরতে গিয়ে বাইরে চলে যায়। বিজিবি তাদের আটক করে পরে আমাদের জিম্মায় দেয়।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, রোহিঙ্গারা অবৈধভাবে ক্যাম্পের বাইরে আসায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হচ্ছে। অপহরণ, মানব পাচার, মারামারি, খুন-গুমসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০