ABN BANGLA TV
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোয়াংছড়িতে এক যুবককে হত্যা করে নদীতে ফেলা দেওয়া অভিযোগ।

রোয়াংছড়িতে এক যুবককে হত্যা করে
নদীতে ফেলা দেওয়া অভিযোগ।

 

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: চিংনুমং মারমা।

 

বান্দরবানের রোয়াংছড়িতে এক যুবককে রাতে আঁধারে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজের ব্যক্তি ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ড নাতিন ঝিরি পাড়ার বাসিন্দার মৃতঃ ধল্যা তঞ্চঙ্গ্যা ছেলে অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৩৬)। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টা দিকে নাতিন ঝিরি পাড়া এলাকার সাবেক ইউপি সদস্য মেদুক মারমা ভাড়া বাড়ির পিছনে রাস্তায় এঘটনা ঘটে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২৫) সকালে খবর পেয়ে স্থানীয়রা রোয়াংছড়ি থানা পুলিশকে জানান। রোয়াংছড়ি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা, ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা ও স্থানীয় লোকজনসহ ঘটনাস্থল পরিদর্শন করলে সেখানে আলামত দেখে তারাছা খালে উদ্ধার অভিযান চালায়। খালের পানি বেশি থাকায় খোঁজাখুজি করেও প্রতিবেদন লেখার পর্যন্ত জীবিত বা মৃত লাশ উদ্ধার করা যায়নি। এখনো পর্যন্ত অমন্তসেন তঞ্চঙ্গ্যা নিখোঁজ রয়েছে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে তিনি একজন স্থানীয় অটোরিকশা চালক। প্রতিদিন অটোরিকশা চালানো কারণে রাত করে বাড়িতে ফিরতেন বলে জানা গেছে। ফলে প্রতিদিন তার রাতে ফেরার কারণে পরিবারে সদস্যরাও তেমন তাকে নিয়ে খেয়াল করেননি। তবে সকাল হয়ে অটোরিক্সা চালক অমন্তসেন তঞ্চঙ্গ্যা ঘরে না ফেরাই খোঁজাখুজি করতে গিয়ে ইউপি সদস্য মেদুক মারমা ভাড়াটিয়া বাড়ির পিছনে রাস্তায় মাঝখানে প্রচুর রক্ত দেখতে পায় এবং রাস্তার নিচে খালের কিনারা বালু চরে টেঁনেহেঁচড়ে করে নিয়ে যাওয়া চিহ্ন দেখতে পায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয়রা উদ্ধার কাজে অভিযান চালায়। নিখোঁজ ব্যক্তির জীবিত বা মৃত লাশ না পাওয়ার পর্যন্ত বিভিন্ন জায়গায় উদ্ধার কাজে অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজের ব্যক্তি মাতাঃ আইল্যাবি তঞ্চঙ্গ্যা জানান, গতকাল রাতে আধাঁরে সাড়ে ১১টা দিকে আমার ছেলে রোয়াংছড়ি বাজার থেকে ফেরার পথে কেবা কারা ভারী লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে আামার ছেলেকে খোঁজতে এসে রাস্তায় ব্যাপক রক্ত পড়ে আছে ও সেখানে ধস্তাধস্তি চিহ্নও দেখতে পাচ্ছে। কেবা কারা আমার ছেলেকে হত্যা করার পর তার মৃত্যু নিশ্চিত করে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। এব্যাপারে রোয়াংছড়ি থানা এসআই শুভ্রমুকুল সত্যতা স্বীকার বলেন ঘটনা সত্য সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করছি। সেখানে রাস্তা উপর প্রচুর রক্ত পড়ে আছে। এর পাশাপাশি ধারণা করছে রক্তাক্ত অবস্থায় কেবা কারা, তাকে হত্যা করা হয়েছে জানিনা। রাস্তায় মারার পর নাদীর ধারে বালুচরে টেঁনেহেঁচরা করে নিয়ে যাওয়া চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বাঁশের টুকরা ও কাঠের টুরা উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ব্যক্তি অমন্তসেন তঞ্চঙ্গ্যা জীবিত ও মৃত লাশ না পাওয়ার পর্যন্ত উদ্ধার কাজে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০